বঙ্গবন্ধু দৌহিত্রী টিউলিপের বড় জয়

১৩ ডিসেম্বর ২০১৯, ১১:৪৮ AM

© ফাইল ফটো

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে এবারও বাংলাদেশী বংশোদ্ভূত প্রার্থীদের জয় জয়কার। আবারও বড় ব্যবধানে জয় পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক।

লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্নে লেবার দলের প্রার্থী টিউলিপ ২৮ হাজার ৮০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের জনি লাক পেয়েছেন ১৩ হাজার ৮৯২ ভোট।

২০১৫ সালে ১ হাজার ১৩৮ ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হন টিউলিপ। পরে ২০১৭ সালে ভোটে টিউলিপের জয়ের ব্যবধান বেড়ে দাঁড়ায় ১৫ হাজার ৫৬০। এবার ১৪ হাজার ১৮৮ ভোটের ব্যবধানে বিজয়ী হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে।

এর আগে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে জয়ী হন বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক। লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনে তিনি তৃতীয় মেয়াদে ব্রিটিশ পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছেন। লেবার দলীয় প্রার্থী রূপা হকের প্রাপ্ত ভোট ২৮ হাজার ১৩২। নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের প্রার্থী জুলিয়ান গেল্যান্ট ১৪ হাজার ৮৩২ ভোটপেয়েছেন।

৬৫০টি আসনের মধ্যে এ পর্যন্ত ৪০০ আসনের ফলাফল এসেছে। এর মধ্যে কনসারভেটিভ পার্টি পেয়েছে ২০৮ আসন। লেবার পার্টি পেয়েছে ১৩৮ আসন। বিবিসির জরিপ অনুযায়ী, কনসারভেটিভ পার্টি ৩৬৫ আসন পাবে। অন্যদিকে লেবার পার্টি পাবে ১৯৬ আসন।

২০১৫ সালে রূপা হক প্রথমবার এমপি নির্বাচিত হন। সেবার তিনি মাত্র ২৭৪ ভোটের ব্যবধানে জয়ী হয়ে চমক সৃষ্টি করেন। ২০১৭ সালে জিতেছিলেন ১৩ হাজার ৮০৭ ভোটে। আর এবার ১৩ হাজার ৩০০ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রূপা।

যুক্তরাজ্যের কিংসটন ইউনিভার্সিটির সমাজবিজ্ঞানের শিক্ষক রূপা লন্ডনে জন্মগ্রহণ করেন। বাংলাদেশে তাঁর পৈতৃক বাড়ি পাবনায়। বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের মধ্যে রূপা হকের ফল আগে চলে এসেছে।

তাঁদের সঙ্গে এবার বিজয়ী হিসেবে যুক্ত হতে পারেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত আফসানা বেগম। আসনগুলোতে বাংলাদেশি বংশোদ্ভূত চার প্রার্থীর বিজয় নিশ্চিত বলা হচ্ছে।

ঈদযাত্রা নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলার ইলিশা ঘাটে চরম পরিবহন সংকট, ভাড়া গুণতে হচ্ছে ৫-৬ গুণ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলায় সিএনজি-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাড়তি ভাড়ায় ভোগান্তি যাত্রীদের
  • ১৯ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির দায়ের কোপে দেবর নিহত
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের আনন্দ এবং আমাদের আর্থসামাজিক বাস্তবতা
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence