ভারতে নাগরিকত্ব বিলবিরোধী বিক্ষোভে পুলিশের গুলি, নিহত ৩

১২ ডিসেম্বর ২০১৯, ০৮:৪৪ PM

© সংগৃহীত

ভারতের আসামের গুয়াহাটিতে নাগরিকত্ব (সংশোধনী) বিলের বিরুদ্ধে বিক্ষোভকারীদের মিছিলে গুলি চালিয়েছে পুলিশ। এতে তিনজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পুলিশের গুলিতে এখন পর্যন্ত ৩ জন নিহত হবার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরো অনেকে।

ভারতের পার্লামেন্টে বিতর্কিত নাগরিকত্ব সংশোধন বিল পাস হয় বুধবার (১১ ডিসেম্বর) রাতে। এ বিলের প্রতিবাদে কারফিউ ভেঙে বৃহস্পতিবার রাস্তায় নেমে আসে আসামের গুয়াহাটির হাজার হাজার মানুষ। রাস্তায় বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় তাদেরকে দমনের জন্য পুলিশ গুলি চালায়।

এর আগে ভারত সরকার সকাল থেকেই আসামের ১০টি জেলায় ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়। ৪টি জেলায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী।

শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষোভ এখনো চলছে। বন্ধ করে দেয়া হয়েছে আসাম এবং ত্রিপুরার মধ্যকার রেল যোগাযোগ।

বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬