দুপুরে শুরু বিপিএল: জেনে নিন সাত অধিনায়কের নাম

১১ ডিসেম্বর ২০১৯, ০৯:৫৪ AM
ছয় অধিনায়ক

ছয় অধিনায়ক

আজ শুরু হচ্ছে বঙ্গবন্ধু বিপিএল। দুপর ১.৩০ মিনিটে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-সিলেট থান্ডার্স-এর লড়াইয়ের মধ্য দিয়ে শুরু হবে এই ম্যাচ। এ নিয়ে আগ্রহেরও কমতি নেই। কিন্ত কারা নেতৃত্ব দিচ্ছেন সাত দলকে।

তথ্যমতে, ঢাকা প্লাটুনে দেশি-বিদেশিদের মধ্যে নেতৃত্ব দেয়ার মত আরও বেশ কয়েকজন রয়েছেন। কিন্তু যেখানে মাশরাফি রয়েছেন, সেখানে অন্য কাউকে নেতৃত্ব দেয়া হবে- তা যেন চিন্তারও বাইরে। ঢাকা প্লাটুন তাই অনেক আগেই জানিয়ে রেখেছিল, তাদের নেতা হবেন মাশরাফি বিন মর্তুজাই।

খুলনা টাইগার্সে রয়েছেন মুশফিকুর রহীম। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক যে খুলনার নেতৃত্বে থাকবেন সেটাও নিশ্চিত ছিল। অন্যদিকে মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সেখানেও নেতৃত্ব নিয়ে কোনো সঙ্কট দেখা দেয়ার কথা নেই।

কিন্তু বিপিএলের বাকি চার দল, তথা সিলেট, রাজশাহী, কুমিল্লা এবং রংপুরের অধিনায়ক কে হচ্ছেন- সে দিকেই নজর ছিল সবার। কয়েকদিন আগেই রংপুর জানিয়েছিল, তাদের আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবিই হবেন অধিনায়ক। আজ বিকেলে কুমিল্লা ওয়ারিয়র্স ঘোষণা করেছে, তাদের দলকে নেতৃত্ব দেবেন শ্রীলঙ্কার দাসুন সানাকা।

অবশেষে বিপিএল শুরুর আগের সন্ধ্যায় জানা গেলো বিপিএলের সাত দলের সব অধিনায়কের নামই। উপরোল্লিখিত ৫ দলের বাইরে বাকি দুই দলের অধিনায়কের নামও জানা গেলো। রাজশাহী রয়েলসকে নেতৃত্ব দেবেন ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল এবং সিলেট থান্ডার্সকে নেতৃত্ব দেবেন বাংলাদেশের তরুণ ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত। গত ঢাকা প্রিমিয়ার লিগে তার নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয়েছিল আবাহনী।

জেনে নিন বিপিএলে সাত দলের অধিনায়কের নাম


ঢাকা প্লাটুন : মাশরাফি বিন মর্তুজা।
খুলনা টাইগার্স : মুশফিকুর রহীম।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : মাহমুদউল্লাহ রিয়াদ
সিলেট থান্ডার্স : মোসাদ্দেক হোসেন সৈকত
রাজশাহী রয়্যালস : আন্দ্রে রাসেল
কুমিল্লা ওয়ারিয়র্স : দাসুন সানাকা
রংপুর রেঞ্জার্স : মোহাম্মদ নবী

বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬