ফেসবুকে ছড়িয়ে পড়া ইশা আন্দোলনের সেই ছবিটি ভুয়া

১০ ডিসেম্বর ২০১৯, ০১:১৭ PM
ফেসবুকে ছড়িয়ে পড়া সম্পাদিত ভুয়া ছবি (বায়ে) এবং মূল ছবি (ডানে)

ফেসবুকে ছড়িয়ে পড়া সম্পাদিত ভুয়া ছবি (বায়ে) এবং মূল ছবি (ডানে) © সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গত কয়েকদিন ধরে একটি ছবি ঘুরে বেড়াচ্ছে। তাতে শিশু মেয়েদেরকে নিয়ে আপত্তিকর দাবি জানিয়ে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মিছিল করতে দেখা যায়।

তবে অনুসন্ধানে ওই ছবিটি ভুয়া বলে প্রমাণিত হয়েছে। মূলত মাহে রমজানকে স্বাগত জানিয়ে একটি স্বাগত মিছিল বের করে ইশা ছাত্র আন্দোলন। পরে সেটি ফটোশপের মাধ্যমে সম্পাদনা করে এভাবে ফেসবুকে ছড়িয়ে দেয়া হয়। কারা ছড়িয়েছে তা অবশ্য জানা যায়নি।

ছবিটি যে ভুয়া তা বিডি ফ্যাক্টচেকের একটি বিশ্লেষণে উঠে এসেছে। অনুসন্ধানী সংবাদমাধ্যমটির ফেসবুক পেজে মূল ছবি এবং সম্পাদিত ভুয়া ছবিটি দিয়ে আসল-নকল দেখিয়ে দেয়া হয়েছে। অবশ্য মিছিলটি কোন বছরের রমজান মাসে করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬