আজ সন্ধ্যায় সৃজিত-মিথিলার বিয়ে

০৬ ডিসেম্বর ২০১৯, ১০:৪১ AM
সৃজিত-মিথিলা

সৃজিত-মিথিলা © ফাইল ফটো

সব জল্পনার অবসান ঘটিয়ে আজ সন্ধ্যায় বিয়ের পিঁড়িতে বসছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা ও কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি। সৃজিত-মিথিলা নিজেই ভারতীয় এক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে খবর রটেছিল, মিথিলা-সৃজিত ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি বিয়ে করছেন। তবে সৃজিতের ইচ্ছে ছিল শীতে বিয়ে করবেন। তার সেই কথা মতোই শীতের শুরুতে বিয়েটা সারছেন সৃজিত-মিথিলা। এরই মধ্যে কলকাতায় অবস্থান করছেন মিথিলার পরিবারের সদস্যরা। ঢাকা থেকে নিয়ে যাওয়া হয়েছে ২ কেজি ওজনের ৪টি ইলিশ।

কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে মিথিলার প্রেম-বিয়ের গুঞ্জন চলছে অনেকদিন থেকে। মিথিলা-সৃজিতের পরিচয় হয় অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখানে থেকেই বন্ধুত্ব তারপর প্রেম। এবার তাদের সেই প্রেম বিয়েতে গড়াচ্ছে।

ট্যাগ: বিনোদন
দেশের ২ হাজার ৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই, বেশি কোন বি…
  • ০৮ এপ্রিল ২০২৬
সভা ছাড়াই সেমিনার আয়োজন জাকসুর, অভিযোগ ভিপি জিতুর
  • ০৮ এপ্রিল ২০২৬
তেলের জন্য অপেক্ষমাণ বাইকারদের পানি-স্যালাইন দিল ছাত্রদল
  • ০৮ এপ্রিল ২০২৬
ভোজ্যতেল মজুতদারির বিরুদ্ধে আইনি ব্যবস্থাসহ পাঁচ দাবি ক্যাব…
  • ০৮ এপ্রিল ২০২৬
গ্রামীণ সড়কে ছয় হাজার গাছের মধ্যে টিকে আছে আড়াই হাজার
  • ০৮ এপ্রিল ২০২৬
কোন কোন শর্তে যুদ্ধবিরতিতে রাজি হলো যুক্তরাষ্ট্র ও ইরান?
  • ০৮ এপ্রিল ২০২৬
close