ক্লাসেই নাগিন ড্যান্স শুরু করলেন শিক্ষিকা, তারপর... (ভিডিও)

২৯ নভেম্বর ২০১৯, ১০:৫০ AM

© সংগৃহীত

শ্রেণিকক্ষিই নাগিন ড্যান্স শুরু করেছিলেন এক শিক্ষিকা। সেখানে উপস্থিত সবার বাহবাও কুড়িয়েছিলেন তিনি। তবে নাগিন ড্যান্সই বিপাকে ফেলে দিল রাজস্থানের এক শিক্ষিকাকে।

তার নাগিন ড্যান্সের সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। নজরে পড়েছে রাজ্যের শিক্ষা অধিদপ্তরেরও। ফলে শাস্তির মুখে পড়েছেন ওই শিক্ষিকা।

যেদিন এই ড্যান্স হয়, সে সময় প্রশিক্ষণরত শিক্ষকদের কেউ সেটি মোবাইলে ধারণ করেন। পরে সেটি প্রকাশ পায়। পরেই নাগিন ড্যান্সের জন্য তাকে বরখাস্ত করা হয়। নোটিশ ধরানো হয়েছে আরও দুই শিক্ষককে। তবে অভিযুক্ত শিক্ষকদের পরিচয় এখনো জানা যায়নি।

জানা গেছে, শিক্ষক, শিক্ষিকাদের এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় রাজস্থানের জালোর জেলার সেইলাতে। সেখানে ক্লাসের মধ্যেই এই ড্যান্স করা হয়। সম্প্রতি সেটি প্রকাশ্যে এসেছে।

ভিডিওতে দেখা যায়, ওই শিক্ষিকা মেঝেতে হাঁটু গেড়ে বসে রয়েছেন। মাথার উপর সাপের ফণার মতো করে দুই হাত তুলে রেখেছেন।

সামনে এক শিক্ষক রুমালকে সাপুড়েদের বিন বানিয়ে বাজানোর ভঙ্গি করছেন। সেই তালে তালে নাগিন ড্যান্স করছেন শিক্ষিকা। সঙ্গে যোগ দেন আরও এক শিক্ষক। সবাই সেই দৃশ্য উপভোগও করছেন।

বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬