৪১ বছর আগের ছবি সন্তানকে ফেরালো মায়ের কাছে

২৬ নভেম্বর ২০১৯, ১১:০২ AM

© সংগৃহীত

৪১ বছর আগের একটি সাদাকালো ছবি। এই ছবিই সন্তানকে মায়ের কাছে ফিরিয়ে দিল আদরের ধন সন্তানকে। ওই ছবির সূত্র ধরে জন্মদাত্রীর সঙ্গে দেখা করতে পারলেন ছেলে।

দীর্ঘদিন তন্নতন্ন করে খোঁজার পর ভারতে নিজের মাকে খুঁজে পেলেন ডেভিড নিয়েলসন। এজন্য ৪১ বছর ধরে অপেক্ষা করেছেন। হিমাচল প্রদেশের মানালিতে টালির বাড়িতে থাকতেন ৬৮ বছর বয়সের ধনলক্ষ্মী। ওই মায়ের অজান্তেই ডেভিডকে দত্তক নিয়েছিলেন ড্যানিশ এক পরিবার। চাইল্ড হোম থেকে ডেভিডকে নিয়ে নিয়ে যান তারা,  তখন বয়স ছিল মাত্র দুই বছর।

গত মাসে ভিডিও কলের মাধ্যমে ডেনমার্কের কোপেনহাগেন থেকে মায়ের সঙ্গে কথা বলেন ডেভিড। তখনই তিনি জানতে পারেন, লোকের বাড়ি পরিচারিকার কাজ করে দিন কাটে তার মায়ের। সেই ভিডিও কলে ডেভিড আরো জানতে পারেন, সারাবানন নামে তাঁর ছোট্ট ভাইও রয়েছে।

সম্বল বলতে ছোট্ট বেলার সাদাকালো একটি ছবি ছিল। সেই ছবির মাধ্যমেই নিজের মাকে খুঁজে পেল ডেভিড। ছবিতে রয়েছে ছোট্ট ডেভিড আর তার মা। চাইল্ড হোমে থেকেই মিলেছিল এই ছবি। সেই চাইল্ড হোম বন্ধও হয়ে যায় ১৯৯০ সালে।

ডেভিড নিয়েলসন বলেন, ‘আমার জন্য এটা খুবই আবেগপ্রবণ মুহূর্ত।’ নানা প্রান্তের বন্ধু থেকে শুরু করে, কৌসুলি, অঞ্জলি পাওয়ার এবং অরুণ ধোলের মত সমাজসেবীরা ডেভিডকে তার মায়ের সঙ্গে দেখা করিয়ে দেয়।

চেন্নাই কর্পোরেশনের রেকর্ড অনুযায়ী, ১৯৭৬ সালের ৩ অগাস্ট রোয়াপুরমের আরএসআরএম সরকারি হাসপাতালে জন্ম হয় ডেভিডের। মায়ের নাম ধনলক্ষ্মী এবং বাবার কালিয়ামূর্তি। চরম অর্থকষ্ট ছিল পরিবারের। এজন্য দুই ছেলেকে রেখে এসেছিলেন চাইল্ড হোমে।

দুরবস্থা কাটিয়ে যখন ধনলক্ষ্মী এবং তার স্বামী ওই চাইল্ড হোমে গিয়ে সন্তানদের আনতে যান, তখন তাদেরকে বলা হয়, ছেলেদের কেউ দত্তক নিয়েছেন। সেই থেকে নিজের মনকে বুঝিয়ে নিয়েছিলেন ধনলক্ষ্মী। ডেভিডের ভাই রাজনকেও এক ড্যানিশ পরিবার দত্তক নেয়। সেই রাজন এখন মার্টিন ম্যানুয়েল রাসমুস্সেন।

তেলের লাইনে দাঁড়িয়ে হার্ট অ্যাটাকে স্কুলশিক্ষকের মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
প্রাথমিক বৃত্তি পরীক্ষা উপলক্ষে আরএমপির জরুরি নিদের্শনা
  • ১২ এপ্রিল ২০২৬
‘আঙ্গুলের কালি মোছার আগেই সংস্কার মুছে দিয়েছে বিএনপি’
  • ১২ এপ্রিল ২০২৬
যে দুই শর্ত নিয়ে মতবিরোধে ঝুলে গেল ইরান–যুক্তরাষ্ট্র আলোচনা
  • ১২ এপ্রিল ২০২৬
৫৭টি মোবাইল ও প্রতারণার টাকা উদ্ধার করলো ঝিনাইদহ সাইবার সেল
  • ১২ এপ্রিল ২০২৬
আজ থেকে স্কুল-কলেজে তিন দিনের ছুটি শুরু, দুদিন ক্লাস চলবে ম…
  • ১২ এপ্রিল ২০২৬
close