ভারতীয় অদ্ভুত যন্ত্র আছড়ে পড়ল চুয়াডাঙ্গার গ্রামে, আতঙ্ক

২৫ নভেম্বর ২০১৯, ১২:০২ PM

© সংগৃহীত

ভারতীয় এক গবেষকের আবহাওয়া মাপার যন্ত্র উড়ে এসে পড়েছে বাংলাদেশ ভূখণ্ডে। পরে এ নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থল থেকে যন্ত্রটি উদ্ধার করে। আবহাওয়া নিয়ে গবেষণা করা ওই যন্ত্রটি পুলিশ  থানায় নিয়ে যায়।

রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী গ্রামে এমন ঘটনা ঘটেছে। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে একটি বিশাল আকৃতির পলিথিনের বেলুন উড়ে এসে দেউলী গ্রামের আবুল কালামের গম ক্ষেতে পড়ে। বেলুনের সঙ্গে ছিলো প্লাস্টিকের আদলের একটি সোলারবক্স ছিল। একটি ব্যাটারি ও তিন মাথাওয়ালা ক্যামেরার সমন্বয়ে একটি সার্কিট।

বাক্সটির প্যাকেটে ভারতীয় ছোট আকৃতির পতাকা দিয়ে ওপরের অংশ ঢাকা ছিলো। ভারতীয় পতাকা সম্বলিত বাক্সের গায়ে বাংলায় লেখা ছিল, ‘বেলুন ফোলা অবস্থায় ধূমপান করবেন না, বাক্সটিকে জলে ডোবাবেন না, লাঠির আঘাত করবেন না, আগুনে পোড়াবেন না, পুলিশ বা সংস্থার কর্তৃপক্ষ না আসা পর্যন্ত হাত দেবেন না, বাক্সটি ক্ষতি বা আঘাত করা আইনত দণ্ডনীয় অপরাধ, বাক্সটি বিপদজনক নয়।’

পুলিশের ওসি সুকুমার বিশ্বাস বলেন, ‘বেলুনের সাহায্যে উড়ে আসা যন্ত্রপাতিগুলো আবহাওয়া ও বৃষ্টির সম্ভাবনা মাপার যন্ত্র।’

জেলার পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘বাক্সটির গায়ে থাকা নম্বরে যোগাযোগ করে আমরা নিশ্চিত হয়েছি, এটি আবহাওয়া ও বৃষ্টি মাপার যন্ত্র। ভারতের কৃষ্ণনগরের একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সঞ্জীব চক্রবর্তী  এর আবিষ্কারক।’

তিনি আরও জানান, ‘মূলত জলবায়ু পরিবর্তনের ক্ষতি নিরূপণের যন্ত্র এটি। পরীক্ষামূলক উড্ডয়নের সময় অতিরিক্ত বাতাসের কারণে রাডার থেকে ছিটকে বাংলাদেশের ভূখণ্ডে চলে আসে বলে অধ্যাপক সঞ্জীব চক্রবর্তী জানিয়েছেন।’

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, বিষয়টি ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা অনুযায়ী এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’

বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬