বিয়ের আগে ৩ মাসের প্রশিক্ষণ দেবে সরকার

২৪ নভেম্বর ২০১৯, ০৭:২১ PM

© ফাইল ফটো

বিয়ে করতে গেলে পরিবার ও স্বাস্থ্য বিষয়ে তিন মাসের কোর্স করা বাধ্যতামূলক করছে ইন্দোনেশিয়া। এই কোর্সে পাস করে সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত বিয়ে করা যাবে না। আগামী বছর থেকে দেশটিতে এ নিয়ম কার্যকর হচ্ছে।

সম্প্রতি ইন্দোনেশিয়অর হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স কোঅর্ডিনেটিং মন্ত্রী মুহাদজির এফেন্দি এ নিয়মের কথা ঘোষণা করেছেন বলে খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

ঘোষণায় বলা হয়েছে, কেউ যদি এই কোর্সে পাস না করতে পারে তাহলে সে বিয়ে করতে পারবে না।

তবে এই কোর্স করতে নিজের পকেট থেকে কোনো অর্থ খরচ করতে হবে না। পুরো কোর্সটিই করাবে সরকার। সরকারের থেকে বিনামূল্যে যৌন শিক্ষা, বিভিন্ন রোগের প্রাথমিক জ্ঞান ও সন্তান বড় করে তোলার প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে এই কোর্সে।

দেশটির মন্ত্রী মুহাদজির এফেন্ডি জানিয়েছেন, নতুন এই নিয়মের মাধ্যমে যেসব জুটি বিয়ে করতে যাচ্ছেন তারা বিবাহ পরবর্তী সময়ে তাদের স্বাস্থ্য এবং সন্তান লালন-পালন সম্বন্ধে স্বচ্ছ ধারণা পাবেন। তিনি বলেন, ‘যারা বিয়ে করছেন তাদের প্রত্যেকের অবশ্যই জানা উচিত যে, কীভাবে একটা পরিবার তৈরি করতে হয়।’

মন্ত্রী আরও জানিয়েছেন, বিয়ের আগে পরিবার সংক্রান্ত ধারণা দিতে সম্পূর্ণ সরকারি খরচে এই প্রশিক্ষণ দেওয়া হবে। দেশের সকল বাসিন্দা এর সুবিধা পাবেন। কোর্সে মূলত যৌন শিক্ষা, বিভিন্ন রোগের প্রাথমিক জ্ঞান ও সন্তান লালন-পালনের প্রয়োজনীয় শিক্ষা দেয়া হবে।

মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬