বিটিআরসিকে ২ হাজার কোটি টাকা দিতে হচ্ছে গ্রামীণফোনকে

২৪ নভেম্বর ২০১৯, ১১:০১ AM

© ফাইল ফটো

তিন মাসের মধ্যে বিটিআরসিকে পাওনা দুই হাজার কোটি টাকা দিতে গ্রামীণফোনকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আজ রোববার (২৪ নভেম্বর) সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।

আগামী ৯০দিনের মধ্যে গ্রামীনফোন এই টাকা পরিশোধ করতে ব্যর্থ হলে, হাইকোর্টের দেয়া পূর্বের স্থগিতাদেশ বাতিল হয়ে যাবে। সেক্ষেত্রে পুরো সাড়ে ১২ হাজার কোটি টাকা পরিশোধ করতে হবে।

আপিল বিভাগের আজকের আদেশ অনুযায়ী, যদি তারা দুই হাজার কোটি টাকা পরিশোধ করে সেক্ষেত্রে বিটিআরসির পাওনা অবশিষ্ট সাড়ে দশ হাজার কোটি টাকার বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত দেবে আপিল বিভাগ।

নতুন আদেশে বিটিআরসি সন্তোষ প্রকাশ করলেও, গ্রামীনফোন আদেশের বিরুদ্ধে আপিল করবেন জানিয়েছেন তাদের আইনজীবী।

বিচারপতি একেএম আবদুল হাকিম ও বিচারপতি ফাতেমা নজিবের হাইকোর্ট বেঞ্চ গত ১৭ অক্টোবর গ্রামীণফোনের কাছে বিটিআরসির প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা আদায়ের ওপর দু’মাসের অন্তর্র্বতীকালীন নিষেধাজ্ঞা দেন। ওই নিষেধাজ্ঞা স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে বিটিআরসি।

ডিপিএল শুরুর কৃতিত্ব তামিমকেই দিলেন মাহমুদউল্লাহ
  • ১৮ এপ্রিল ২০২৬
৬ বিমানবন্দর ফের চালু করল ইরান
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিপক্ষ গ্রুপের কর্মীকে বাইকে তেল ভরিয়ে আনার নির্দেশ থেকে…
  • ১৮ এপ্রিল ২০২৬
সুন্দরবন উপকূলে পৃথক বোর্ড ও মন্ত্রণালয় চেয়ে ২১ দফা দাবি
  • ১৮ এপ্রিল ২০২৬
কমে আসছে এইচএসসি পরীক্ষা নেওয়ার সময়কাল
  • ১৮ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার বহিষ্কার নিয়ে ২৯ ধারা বাতিল
  • ১৮ এপ্রিল ২০২৬