জন্মদিনে সহপাঠীদের গুলি করে হত্যা কিশোরের!

১৬ নভেম্বর ২০১৯, ১১:৪৭ AM

© সিএনএন

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় স্কুলে নিজের জন্মদিনে নিজের সহপাঠীদেরকে গুলি করে হত্যা করেছে এক কিশোর। বন্দুক হামলার জড়িত ওই কিশোরকে আটক করেছে পুলিশ। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিজেও মারা গেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের সান্তা ক্লারিটার সাউগুস হাইস্কুলে হামলা চালায় সে। স্থানীয় পুলিশ জানিয়েছে, হামলাকারীর কিশোরের নাম নাথানিয়াল বেরহাউ। এ ঘটনার একদিন আগে ছদ্মবেশে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেয় সে। তাকে লিখেছিল, ‘আগামীকাল সাউগুস হাইস্কুলে মজা হবে।’

সহপাঠীদের ওপর হামলা চালানোর জন্য নিজের জন্মদিনকে বেছে নিয়েছিল ওই কিশোর। শুরুতে  হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানায় পুলিশ। তবে তার অবস্থা গুরুতর নয় বলেও জানানো হয়েছিল। এ ঘটনায় গুলিবিদ্ধ দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে, আহত হয়েছে তিন জন।

স্কুলে মাত্র ১৬ সেকেন্ডের মধ্যে তার ৫ সহপাঠীকে গুলি করে ওই কিশোর। পরে নিজেকেও গুলি করে। পুলিশ এই হামলার ঘটনাটি তদন্ত করে দেখছে। খবর: সিএনএন।

মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬