ভারতে পেঁয়াজের কেজি আট টাকা, কৃষকের কান্না ভাইরাল

১২ নভেম্বর ২০১৯, ০৮:৫২ PM

ভারতে আট টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি পেঁয়াজ। পেঁয়াজের ন্যায্য মূল্য না পাওয়া এক কৃষকের কান্নার ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পেঁয়াজের দাম না পেয়ে আগামী দিনে সংসার চালানো অনিশ্চিত হয়ে পড়েছে তাঁর কাছে। সেই আশঙ্কাতেই কান্নায় ভেঙে পড়েছেন তিনি।

গত শনিবার (৯ নভেম্বর) একটি ভিডিও নিজের টুইটারে শেয়ার করেছেন কংগ্রেস নেতা সুনীল আহিরে। নিজের টুইটার পোস্টে তিনি জানিয়েছেন, আহমেদনগরের ওই কৃষক বাজারে পেঁয়াজের দাম পেয়েছেন প্রতি কেজিতে মাত্র আট টাকা! ওই দরে নিজের খেতের পেঁয়াজ বিক্রি করে তিনি যে টাকা রোজগার করেছেন তা দিয়ে কী ভাবে শ্রমিকদের মজুরি মেটাবেন, আর সংসার চালাবেন তা নিয়েই চিন্তিত তিনি। সে জন্যই কাঁদতে দেখা যাচ্ছে তাঁকে।

কেঁদে কেঁদে তিনি বলছেন, ‘আট টাকা দরে পেঁয়াজ বিক্রি করতে হল। শ্রমিকদের মজুরি কোথা থেকে দেব? ঘরের লোকেদের কী খাওয়াব? ছেলেদের কী খাওয়াব?’

সরকার গড়তেই ব্যস্ত রাজনৈতিক দলগুলির উদ্দেশেও তোপ দেগেছেন ওই কৃষক। বলেছেন, ‘মুখ্যমন্ত্রী পদের জন্য দৌড়চ্ছে সবাই। তাঁরা জানে না আমাদের কোন অবস্থার মুখোমুখি হতে হচ্ছে।’ [সূত্র: আনন্দবাজার]

 

এসএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষার প্রশ্নপত্র দেখুন এখানে
  • ২১ এপ্রিল ২০২৬
সার-কীটনাশকের দোকানে জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা
  • ২১ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই সার্ভিস কোঅর্ডিনেটর নিয়োগ দেবে সিঙ্গার, আবেদ…
  • ২১ এপ্রিল ২০২৬
অবশেষে বদলি সফটওয়্যার লাইভ করল মাউশি
  • ২১ এপ্রিল ২০২৬
জরুরি সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী
  • ২১ এপ্রিল ২০২৬
পাহাড়ে পাওয়া গেল তিন যুবককে গলা কাটা লাশ, নিখোঁজ ২
  • ২১ এপ্রিল ২০২৬