‘বুলবুল’র তাণ্ডবে প্রাণ গেল ৩ জনের

১০ নভেম্বর ২০১৯, ১১:৩৫ AM

© সংগৃহীত

পটুয়াখালী ও খুলনায় ঘূর্ণিঝড় ‘বুলবুল’র তাণ্ডবে ঘর এবং গাছচাপা পড়ে তিন জনের মৃত্যু হয়েছে।রোববার (১০ নভেম্বর) ভোর রাত ও সকালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পটুয়াখালীর মির্জাগ‌ঞ্জ উপজেলার উত্তর রামপুরা গ্রা‌মের হামেদ ফকির (৬০), খুলনার দাকোপ উপজেলার দক্ষিণ দাকোপ গ্রামের সুভাষ মণ্ডলের স্ত্রী প্রমিলা মণ্ডল (৫২) এবং খুলনার সেনহাটির আলমগীর হোসেন (৩৫)।

হামেদ ফকিরের মৃত্যুর বিষয়টি মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার নিশ্চিত করেছেন। আর দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল ওয়াদুদ জানান, রাতে প্রমীলা সাইক্লোন শেল্টারে ছিলেন। সকালে নিজের বাড়িতে যান তিনি। সেসময় একটি গাছ তার ওপরে পড়লে মৃত্যু হয় প্রমীলার।

এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে বেশ কিছু দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়ারাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়ায় ভাঙা বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে প্লাবিত হয়েছে ফসলি জমি। ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রভাবে এখনো বৈরী আবহাওয়া বিরাজ করছে।

নিচের লিংকে ক্লিক করে দেখে নিন ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর সর্বশেষ অবস্থা...

https://www.windy.com/?22.786,91.626,6

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close