সংযত পোশাকে সৌদিতে নারীদের প্রথম কুস্তি

০১ নভেম্বর ২০১৯, ০২:৩১ PM

বিনোদনের জগতে কঠোর নিয়মকানুন শিথিলের পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। সেই ধারাবাহিকতাতেই নারীদের কুস্তি। দুই নারী কুস্তিগির নাটালিয়া ও লেসি ইভানসের মধ্যে এই প্রতিযোগিতা হয়। তবে তারা যথাসম্ভব শালীন পোশাক পরিধান করেন। গত বৃহস্পতিবার রিয়াদের কিং ফাহাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ডব্লিউডব্লিউই ক্রাউন জুয়েল ইভেন্টের অংশ হিসেবে কুস্তির আয়োজন করা হয়।

এসব রক্ষণশীলতা থেকে বেরিয়ে এসে স্বাধীন জীবনযাপনের জন্য সংগ্রাম করেছেন সৌদি নারীরা। বেশ কয়েকজন নারী অধিকারকর্মীকে এ জন্য আটক করা করে বিচারে দাঁড় করা হয়েছে। তাঁদের মধ্যে অনেকের ওপর কারাগারে নির্যাতন চালানো হয়।

খেলায় লেসি ইভানসকে হারিয়ে লড়াইয়ে জেতেন নাটালিয়া। এর আগে কুস্তি প্রতিযোগিতাকে সামনে রেখে লেসি ইভানস টুইট করেন, ‘যখন আমি ডব্লিউডব্লিউইতে সই করলাম, তখন আমার লক্ষ্য ছিল বিশ্বকে দেখিয়ে দেওয়া যে আমরাও পারি।’ নাটালিয়া টুইট করেন, ‘বিশ্ব দেখবে। কাল রাতে নারীদের কুস্তিতে অংশ নিতে যাচ্ছি। আমি খুবই গর্বিত। টুইটে নাটালিয়া লেসিকে ধন্যবাদও জানান।’

সদরঘাটে শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে যুবক নিহত
  • ১৬ আগস্ট ২০২৬
খুকৃবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১৬ আগস্ট ২০২৬
‘এমবিবিএস’ পরিচয়ে চিকিৎসা, ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরি…
  • ১৬ আগস্ট ২০২৬
শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে অব্যাহতিপ্রাপ্ত নেতাকে ‎‘জোর করে…
  • ১৬ আগস্ট ২০২৬
এনইউবি ফার্মা ডিবেট ক্লাবের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 
  • ১৬ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা …
  • ১৬ আগস্ট ২০২৬