চট্টগ্রামে বিএনপির মিছিলে কিশোরের মৃত্যু, হাসপাতালে ২

২৫ জানুয়ারি ২০২৬, ০৫:৫৪ PM
সাইদুল ইসলাম চিশতী

সাইদুল ইসলাম চিশতী © সংগৃহীত

চট্টগ্রামে বিএনপির সমাবেশের মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে সাইদুল ইসলাম চিশতী (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সমাবেশস্থলে ভিড়ের চাপে আরও দুজন অসুস্থ হয়ে পড়েন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে নগরের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে।

নিহত সাইদুল ইসলাম চিশতী নগরের এনায়েত বাজার এলাকার নজরুল ইসলাম বাবুর ছেলে। সে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা বাবু যুবদলের সাবেক কর্মী এবং নগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। বর্তমানে তিনি কৃষক দলের কেন্দ্রীয় ক্রীড়া কমিটির সদস্য।

প্রত্যক্ষদর্শীরা জানান, র‍্যাডিসন ব্লু হোটেল থেকে মিছিল পলোগ্রাউন্ডের দিকে যাওয়ার সময় হল–২৪ কনভেনশন সেন্টারের সামনে দাঁড়িয়ে চিশতী ভিডিও ধারণ করছিল। এ সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় সে। পরে কয়েকজন তাকে নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিশতীর বন্ধু বিজয় বলেন, ‘হঠাৎ চিশতী মাথা ঘুরে পড়ে গেলে আমরা দ্রুত তাকে ন্যাশনাল হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসকেরা জানান, সে আর বেঁচে নেই।’

এদিকে সমাবেশস্থলে অতিরিক্ত ভিড়ের চাপে দুজন অসুস্থ হয়ে পড়েন। তাঁদের একজন চান্দগাঁও থানার উত্তর মোহরা এলাকার আব্দুল করিমের ছেলে রাকিব (২৫)। অপরজনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হলেও তার পরিচয় জানা যায়নি।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, বেলা ১টার দিকে পলোগ্রাউন্ড মাঠে অতিরিক্ত ভিড়ের কারণে দুজন অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬