সৌদি আরবে বাস দুর্ঘটনায় ৩৫ ওমরাহযাত্রীর মৃত্যু

১৭ অক্টোবর ২০১৯, ০৯:৩৩ AM

© আরব নিউজ

সৌদি আরবের মদিনার কাছাকাছি এলাকায় সড়ক দুর্ঘটনায় ৩৫ জন ওমরাহযাত্রী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে বাসের সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই বিদেশি বলে পুলিশ জানিয়েছে। খবর: আরব নিউজ।

নিহতরা সবাই ওই বাসের যাত্রী ছিলেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। তারা সবাই এশিয়া ও আরবের বিভিন্ন অঞ্চলের নাগরিক বলে জানা গেছে।

জানা গেছে, মদিনা থেকে ১৭০ কিলোমিটার দূরের আল-আখালের হিজরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ব্যক্তিগতভাবে ভাড়া করা বাসটির সঙ্গে একটি লোডারের সংঘর্ষ হলে বাসটিতে আগুন ধরে যায়।দুর্ঘটনার পরপরই সৌদি রেড ক্রিসেন্ট ও জরুরি সেবাদানকারী সংস্থা ঘটনাস্থলে পৌছায়।

আহত চারজনকে মদিনার আল হামনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ জানায়, দুর্ঘটনাটির বিষয়ে তদন্ত চলছে।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬