চীনে বাস-ট্রাক সংঘর্ষে ৩৬ জনের মৃত্যু

২৯ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫৬ PM

© সংগৃহীত

চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশে একটি যাত্রীবাহী কোচের সঙ্গে মালবাহী ট্রাকের সংঘর্ষে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩৬ জন আহত হয়েছে। শনিবার দেশটির কর্মকর্তারা এ কথা জানান।

চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশে দুর্ঘটনা কবলিত ওই বাসটিতে ৬৯ জন যাত্রী এবং ট্রাকে ছিল তিন জন। শনিবার সকালে একটি ট্রাফিক মোড়ে মালবাহী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। চীনের পাবলিক সিকিউরিটি ব্যুরো এ কথা জানায়।

প্রাথমিক তদন্তে বলা হয়, বাসটির সামনের বাম দিকের চাকা ফেটে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর, ২৬ জন সামান্য আহত এবং ১ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়তে যাচ্ছেন মেসি
  • ২২ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতায় চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবির সামজিক বিজ্ঞান অনুষদের ডিন নিয়োগ ঘিরে দিনভর নাটকীয়তা
  • ২২ এপ্রিল ২০২৬
স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত অধ্যাপক ড. এম. এ. রহিমকে ডিআইইউর…
  • ২২ এপ্রিল ২০২৬
লঙ্কান ক্রিকেট বোর্ডকে সরে দাঁড়ানোর নির্দেশ সরকারের
  • ২২ এপ্রিল ২০২৬
প্রাথমিকের মহাপরিচালক হলেন মিজ শাহীনা ফেরদৌসী
  • ২২ এপ্রিল ২০২৬