নির্বাচনী প্রতিশ্রুতি রাখেননি মেয়র, স্কার্ট পরিয়ে শহর ঘোরালেন বাসিন্দারা

০৭ আগস্ট ২০১৯, ০৪:৪০ PM

© সংগৃহীত

ভোটের আগে প্রচারের সময় রাজনীতিকরা প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেন সাধারণ মানুষের কাছে। কিন্তু ভোটের পর সেই প্রতিশ্রুতি রাখেন না- এরকম রাজনীতিকের সংখ্যা নেহাতই কম নয়। নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে তা পালন না করায় মেয়রকে যে ভাবে শাস্তি দিলেন মেক্সিকোর একটি শহরের নাগরিকরা তা দেখে উচ্ছ্বসিত নেটিজেনরা।

মেক্সিকোর দক্ষিণ অংশে হুইক্সটন প্রদেশের শহর সান আন্দ্রেস পুয়ের্তো রিকো। সেই শহরের মেয়র হলেন জাভিয়ের জিমেনেজ। নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি পূরণ না করতে পারার জন্য সম্প্রতি তাঁকে ও তাঁর এক সহযোগীকে শাস্তি দিয়েছে ওই শহরের নাগরিকরা। শাস্তির অঙ্গ হিসাবে মেয়র ও তাঁর সহযোগীকে স্কার্ট-ব্লাউজ পরে শহর ঘুরিয়েছেন সেখানকার বাসিন্দারা।

সান আন্দ্রেস পুয়ের্তো রিকো শহরের বাসিন্দাদের অভিযোগ, নির্বাচনের আগে শহরের জলবন্টন ব্যবস্থার জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দের কথা বলেছিলেন তিনি। কিন্তু ক্ষমতায় এসেও সেই কাজ করেননি। অন্য দিকে ওই দেশের এক সংবাদমাধ্যমকে অভিযুক্ত ওই মেয়র জানিয়েছেন, তিনি প্রতিশ্রুতি পালনের চেষ্টা করছেন। কিন্তু তহবিলে অর্থ না থাকায় সেই কাজ করে উঠতে পারছেন না তিনি।

[সূত্র: আনন্দবাজার]

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬