চার বন্ধু মিলে জন্মদিনের পার্টিতে বান্ধবীকে ধর্ষণ

০৩ আগস্ট ২০১৯, ০৫:৩৬ PM

© সংগৃহীত

জন্মদিনের অনুষ্ঠান চলাকালীন চার বন্ধুর লালসার শিকার হলেন এক তরুণী। ঘটনার পর ওই তরুণী এতটাই ভেঙে পড়েন যে, প্রায় একমাস বিষয়টি চেপে রাখেন। কিন্তু সম্প্রতি গুরুতর অসুস্থ হওয়ার পর গোটা ঘটনা সামনে আসে। অজ্ঞাত পরিচয় চার অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

ভারতের মুম্বাই শহরের চেম্বুর নামক এলাকায় সম্প্রতি এই ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার ওই তরুণী প্রকৃতপক্ষে মহারাষ্ট্রের অওরঙ্গাবাদ নামক এলাকার বাসিন্দা। গত ৭ জুলাই তিনি মুম্বাইয়ে আসেন।

ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে, গত ৭ জুলাই ছিল ওই তরুণীর জন্মদিন। সে উপলক্ষ্যে তাকে মুম্বাইয়ে ডেকে পঠায় তার বন্ধুরা। ছোটখাটো ঘরোয়া অনুষ্ঠানের আয়োজনও করে তারা। কেক কাটা হলে চার বন্ধু মিলে ওই তরুণীকে গণধর্ষণ করে।

কিন্তু ঘটনার পর তরুণী পুলিশের কাছে বিষয়টি জানাতে লজ্জা পান। থানায় যাওয়ার বদলে ঘটনার পর ফিরে যান নিজের বাড়িতে। পরিবারেরও কাউকে কিছু জানাননি তিনি। সামাজিকভাবে হেয় হবার ভয়ে পুরো ঘটনা সবার কাছ থেকে আড়াল করার চেষ্টা করেন।

কিন্তু তার শারীরিক অবস্থার কারণে ঘটনাটি বেশিদিন চাপা থাকেনি। গত ২৪ জুলাই আচমকা তার যৌনাঙ্গে যন্ত্রণা শুরু হয়। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকদের সন্দেহ হলে তারা পুলিশকে বিষয়টি জানান। তারপরই বিষয়টি সামনে আসে।

তারপর গত ৩০ জুলাই বাবাকে ঘটনার বিস্তারিত জানান ধর্ষণের শিকার নির্যাতিতা ওই তরুণী। তিনি নিজেই স্থানীয় বেগমপুরা থানায় মামলা দায়ের করেন। পরে অবশ্য মামলাটি চুনাভাট্টি নামক থানায় স্থানান্তর করা হয়। এখন পর্যন্ত অভিযুক্তদের শনাক্ত করা যায়নি। চিকিৎসাধীন ওই তরুণীর অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ।

চাকরিতে প্রবেশের বয়স অস্থায়ী ৪০, স্থায়ীভাবে ৩৫ বছর চেয়ে আল্…
  • ০৪ এপ্রিল ২০২৬
বানিয়াচঙ্গে বিষপানে এক বোনের মৃত্যু, অপরজন আশঙ্কাজনক
  • ০৪ এপ্রিল ২০২৬
‘বড় রাজনৈতিক ক্রাইসিস না থাকলে শিবির নেতা-কর্মীদের পড়াশোনা …
  • ০৪ এপ্রিল ২০২৬
সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৪ এপ্রিল ২০২৬
সাটিফিকেট সংশোধনসহ মূল সনদ উত্তোলনে নতুন পরিকল্পনা জাতীয় বি…
  • ০৪ এপ্রিল ২০২৬
এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
  • ০৪ এপ্রিল ২০২৬