পুলিশের সহায়তায় বাঁচলো বন্যা কবলিত দেড় বছরের মেয়ে

০২ আগস্ট ২০১৯, ০৪:৩০ PM

© সংগৃহীত

বন্যায় জলমগ্ন হয়ে গেছে পুরো এলাকা। সেই জলমগ্ন এলাকা থেকে বছর দেড়েকের এক শিশুকন্যাকে উদ্ধার করছেন এক পুলিশ অফিসার। উদ্ধারের সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল।

প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে গুজরাতের বডোদরাতে। বন্যার জলে সেখানকার দেবীপুরা অঞ্চলে আটকে পড়েন বহু মানুষ। তাঁদের উদ্ধার করতে গতকাল বৃহস্পতিবার সেখানে গিয়েছিল পুলিশের একটি দল। সেখানে গিয়ে সাব-ইনস্পেকটর গোবিন্দ চাবড়া দেখেন, একটি বাড়িতে আটকে রয়েছেন মা ও তাঁর দেড় বছরের মেয়ে।

তখন সেই শিশুটিকে গামলায় বসিয়ে, মাথায় গামলা নিয়ে এক বুক জল পেরিয়ে নিয়ে আসেন নিরাপদ জায়গায়। উদ্ধারের সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই গোবিন্দের প্রশংসায় ভেসেছেন নেটিজেনরা।

এক সংবাদ সংস্থাকে গোবিন্দ বলেছেন, ‘বাচ্চাটিকে আটকে পড়তে দেখে আমি এগিয়ে যাই। দেখলাম বাচ্চাটিকে কোলে নিয়ে যাওয়া নিরাপদ নয়। তাই বাচ্চাটিকে গামলায় বসিয়ে মাথায় তুলে নি।’ ওই বাচ্চাটির মাকেও উদ্ধার করে নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই পুলিশ অফিসার।

[সূত্র: আনন্দবাজার]

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬