৯ টাকা চুরি করে জরিমানা গুনলেন ১৫ লাখ

০১ আগস্ট ২০১৯, ১২:২৫ PM

© সংগৃহীত

কথায় বলে লোভে পাপ, পাপে মৃত্যু। সেই প্রবাদই সত্যি হল ভারতের গুজরাতের সরকারি বাসের কন্ডাক্টর চন্দ্রকান্ত পটেলের। বাসের ভাড়া হিসেবে এক যাত্রীর থেকে ৯ টাকা নিলেও তাঁর টিকিট দেননি তিনি। সেই অপরাধে তাঁর বেতন থেকে ১৫ লক্ষ টাকা কেটে নেওয়া হল।

১৫ লক্ষ টাকা গুনাগার দিয়ে মাত্র ৯ টাকা চুরির শাস্তি। চন্দ্রকান্তের লঘু পাপে গুরুদণ্ড হয়ে যাচ্ছে বলে আদালতে আবেদন করেন তাঁর আইনজীবী। কিন্তু গুজরাত স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের দেওয়া শাস্তিই বজায় রাখে আদালত।

ভারতীয় বাংলা সংবাদমাধ্যম এইসময় জানিয়েছে, চিখলি থেকে আমবাচ পর্যন্ত রুটের সরকারি বাসে কন্ডাক্টরি করেন চন্দ্রকান্ত। এক যাত্রীর থেকে ভাড়া বাবদ ৯ টাকা নিলেও তার টিকিট দেননি তিনি। সেই যাত্রী এঝজঞঈ-র অফিসে অভিযোগ জানালে বিভাগীয় তদন্ত শুরু হয় চন্দ্রকান্তের বিরুদ্ধে।

দেখা যায় এর আগেও একাধিকবার এমন ঘটনা ঘটিয়েছেন তিনি। শাস্তি হিসেবে তাঁর পে স্কেল থেকে দু-ধাপ নীচে নামিয়ে দেওয়া হয় তাঁকে। এখনও ৩৭ বছর চাকরি আছে চন্দ্রকান্তের।

চাকরি জীবনে আর তাঁর বেতন বৃদ্ধি হবে না বলেও জানিয়ে দেওয়া হয়। হিসেব করে দেখা যায় সব মিলিয়ে ক্ষতির অংকটা প্রায় ১৫ লক্ষ টাকা।

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬