মেসি-সুয়ারেজের গাড়িতে বোমা!

০১ আগস্ট ২০১৯, ১০:৫২ AM

© সংগৃহীত

ছুটি কাটিয়ে দলে ফিরেই খারাপ সংবাদ শুনলেন বার্সেলোনার ফুটবল তারকা লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। স্পেনের ইবিজা সমুদ্রসৈকত থেকে বার্সেলোনা এয়ারপোর্টে নেমে জানতে পারেন তাদের গাড়িতে বোমা রাখা হয়েছে। এতে প্রথমে আতঙ্কিত হলেও পরক্ষণে স্বস্তির খবরই পেয়েছেন মেসি-সুয়ারেজ।

দ্যা সানের এক খবরে বলা হয়েছে,বার্সেলোনা তারকা মেসি এবং সুয়ারেজের গাড়িতে বোমা রয়েছে বলে এক অজ্ঞাত ব্যক্তি স্পেনের জরুরি সেবা প্রদানকারী সংস্থাকে ফোনে জানায়। ফোন পেয়েই স্প্যানিশ নিরাপত্তা বিভাগ বোমা নিষ্ক্রিয়কারী দল, বিশেষ পুলিশ এবং প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর পাঠায় বার্সা এয়ারপোর্ট পার্কিংয়ে।

তবে সেখানে কোনো প্রকার বিস্ফোরক কিছু পাওয়া যায়নি। পরে ঐ ফোন কলটিকে একটি মিথ্যা সতর্কতা হিসাবে চিহ্নিত করা হয়। ঘটনার সময় মেসি ও সুয়ারেজ কেউই সেখানে উপস্থিত ছিলেন না।

কোপা আমেরিকায় আর্জেন্টিনা ও উরুগুয়ের প্রতিনিধিত্ব করার পরে মেসি-সুয়ারেজ দুজনকেই বর্ধিত ছুটি দেওয়া হয়েছিল। এরপর পরিবারের সাথে ইবিজা সমুদ্রসৈকতে সময় কাটিয়ে মেসি-সুয়ারেজ বার্সেলোনায় ফিরেছেন।

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬