ইসরাইলের সাথে সকল চুক্তি প্রত্যাখানের ঘোষণা আব্বাসের

২৬ জুলাই ২০১৯, ০৫:৪৮ PM

© সংগৃহীত

ইসরাইলের সঙ্গে সকল ধরনের চুক্তি বাস্তবায়ন বন্ধের ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ২৫শে জুলাই (বৃহস্পতিবার) তিনি এ সিদ্ধান্ত নেন বলে জানিয়েছে তুর্কিভিত্তিক গণমাধ্যম ডেইলি সাবাহ।

রামাল্লায় ফিলিস্তিনি সংগ্রাম সংস্থার (পিএলও) সঙ্গে আলোচনার পর তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, আমরা ইসরাইলের পক্ষে স্বাক্ষরিত চুক্তির বাস্তবায়ন বন্ধ করার সিদ্ধান্ত ঘোষণা করছি।  তিনি আরোও বলেন, সম্প্রতি ইসরাইলি সরকার পশ্চিম জেরুজালেমে ফিলিস্তিনিদের বসতি ধ্বংস করে জমি অধিগ্রহণের কারণে আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি।

এসময় তিনি ফিলিস্তিনি অঞ্চলে ইসরাইলি শক্তি প্রয়োগের কারণে আন্তর্জাতিক সম্প্রদায়কে পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

প্রসঙ্গত গত সোমবার ইসরাইলি বাহিনী ফিলিস্তিন নিয়ন্ত্রিত পশ্চিমতীরে সীমান্তের কাছে অবস্থিত বাড়িঘর গুঁড়িয়ে দেয়া শুরু করে। তাদের দাবি, এসব স্থাপনা সীমান্তরেখার একদম কাছে অবৈভাবে নির্মাণ করা হয়েছিল। এ সময় তারা শতাধিক পুলিশ ও সেনা নিয়ে সুরবাহার গ্রামে বুলডোজার নিয়ে ১৭ ফিলিস্তিনির ঘরবাড়িতে ভাঙচুর চালায়। ফিলিস্তিনিরা বলছেন, এটি পশ্চিমতীরের জমি দখলের জন্য ইসরাইলের একটি প্রচেষ্টা।

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬