ভারতে রাস্তায় নামাজ আদায়ে নিষেধাজ্ঞা

২৬ জুলাই ২০১৯, ০৪:৩০ PM

© সংগৃহীত

এবার ভারতে রাস্তার উপর মুসলমানদের নামাজ পড়া বন্ধ করে দিয়েছে ভারতের উত্তরপ্রদেশের আলিগড় প্রশাসন। রাস্তায় নামাজ আদায় পড়ার কারনে গত কয়েক দিন ধরে প্রতি শনি ও মঙ্গলবার রাস্তায় বসে হনুমান চালিশা পাঠ করছিল কয়েকটি হিন্দু সংগঠন। একই সঙ্গে মহাআরতিও পালন করা হচ্ছিল।

প্রশাসন জানায়, দুই ধর্মের মধ্যে এমন পরিস্থিতির কারণে সব কিছুই বন্ধ করে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এদিকে আগাম অনুমতি ছাড়া রাস্তার ওপর শুক্রবারের নামাজ আদায়েও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

জেলা প্রশাসক সিবি সিং বলেন, প্রত্যেকেরই তাদের নিজেদের ধর্মীয় আচার পালনের অধিকার রয়েছে। তবে তা তারা করবেন নিজেদের ধর্মীয় স্থানে, রাস্তার ওপর নয়। রাস্তায় ধর্মীয় কার্যকলাপ পালন করা হলে তাতে আইনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে। নামাজ আদায়সহ সব ধরনের ধর্মীর কার্যকলাপের ক্ষেত্রে একই নির্দেশিকা জারি থাকবে। শুধু ঈদের মতো বিশেষ অনুষ্ঠানে যেখানে প্রচুর মানুষ জড়ো হন, সে ক্ষেত্রে ছাড় দেয়া হবে।

রাস্তায় নামাজ আদায় করায় চলতি মাসে প্রতি শনি ও মঙ্গলবার মন্দিরগুলোর সামনের রাস্তায় বসে হনুমান চালিশা পাঠ করে বজরং দলের মতো বিভিন্ন সংগঠন। তাতে বহু মানুষ যোগ দেয়ায় যান চলাচল বিঘ্নিত হয়। এ ছাড়া গত শনিবার মহাআরতি ও হনুমান চালিশা পাঠে অংশ নেন আলিগড়ের সাবেক মেয়র তথা বিজেপি নেতা শকুন্তলা ভারতী।

গ্রেড বৈষম্যের শিকার কলেজের ল্যাব সহকারীরা, নির্বাক মন্ত্রণ…
  • ২১ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও কোরিয়ার বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক সহযোগিতার…
  • ২১ এপ্রিল ২০২৬
ফুল ফান্ডেড আন্তর্জাতিক ইন্টার্নশিপের মাধ্যমে অর্জন করুন ক্…
  • ২১ এপ্রিল ২০২৬
ভুয়া ‘ছাত্রী’ পরিচয়ে ঢাকা মেডিকেল থেকে টিকটকার আটক
  • ২১ এপ্রিল ২০২৬
প্রাথমিকে নিয়োগের অপেক্ষায় থাকা ১৪ হাজার প্রার্থীর দুশ্চিন্…
  • ২১ এপ্রিল ২০২৬
২০০ টাকায় বাংলাদেশের ম্যাচ, টিকিট কাটবেন যেভাবে
  • ২১ এপ্রিল ২০২৬