এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ইরাব নেতৃত্বে মুসতাক-মামুন-নিজাম

২৪ জুলাই ২০১৯, ০৭:৪২ PM

ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন ‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’-এর দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। দৈনিক যুগান্তরের মুসতাক আহমেদ সভাপতি, দৈনিক সময়ের আলোর এম মামুন হোসেন সহ-সভাপতি এবং দৈনিক ইত্তেফাকের নিজামুল হককে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের এই কমিটি নির্বাচিত হয়েছে। বুধবার রাজধানীর সেগুনবাগিচার একটি রেস্তোরাঁয় ঢাকার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত শিক্ষা বিষয়ক সাংবাদিকরা মিলিত হয়ে সর্বসম্মত সিদ্ধান্তে এই কমিটি নির্বাচিত করেন।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন যুগ্ম-সাধারণ সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য (বাংলাদেশের খবর), কোষাধ্যক্ষ শরীফুল আলম সুমন (কালের কণ্ঠ), সাংগঠনিক সম্পাদক এম এম জসিম (বিজনেস স্টান্ডার্ড), দপ্তর সম্পাদক এম এইচ রবিন (আমাদের সময়), প্রচার ও প্রকাশনা সম্পাদক রশিদ আল রুহানী (দেশ রূপান্তর), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক হারুন অর রশীদ (দ্যা ইন্ডিপেনডেন্ট), তথ্যপ্রযুক্তি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজিউর রহমান সোহেল (ভোরের ডাক)। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে সাব্বির নেওয়াজ (সমকাল), মো. নূরুজ্জামান মামুন (আজকালের খবর), ইসমাইল হোসেন (বাংলানিউজ) নির্বাচিত হয়েছেন।

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬