এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে মুসতাক-নিজামুল

২৪ জুলাই ২০১৯, ০৪:৩৪ PM

© টিডিসি ফটো

ঢাকার বিভিন্ন গণমাধ্যমে শিক্ষা বিষয়ক সাংবাদিকতায় কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত ‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশেন, বাংলাদেশ (ইরাব)’-এর ২০১৯-২০ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। ১৩ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সভাপতি হিসেবে দৈনিক যুগান্তরের মুসতাক আহমদ ও সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক ইত্তেফাকের নিজামুল হক নির্বাচিত হয়েছে।

বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচার একটি রেস্তোরাঁয় সংগঠনের সাধারণ সদস্যদের ভোটে এই কমিটি গঠন করেন। এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি এম মামুন হোসেন (সময়ের আলো) , যুগ্ম-সাধারণ সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য (বাংলাদেশের খবর), কোষাধ্যক্ষ শরীফুল আলম সুমন (কালের কণ্ঠ), সাংগঠনিক সম্পাদক এম এম জসিম (বিজনেস স্ট্যান্ডার্ড), দপ্তর সম্পাদক এম এইচ রবিন (আমাদের সময়), প্রচার ও প্রকাশনা সম্পাদক রশিদ আল রুহানী (দেশ রূপান্তর), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক হারুন অর রশীদ (দ্যা ইন্ডিপেনডেন্ট), তথ্যপ্রযুক্তি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজিউর রহমান সোহেল (ভোরের ডাক)। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে সাব্বির নেওয়াজ (সমকাল), মো. নূরুজ্জামান মামুন (আজকালের খবর), ইসমাইল হোসেন (বাংলানিউজ) নির্বাচিত হয়েছেন।

এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নয়া দিগন্তের আমানুর রহমান এবং নির্বাচন কমিশনার হিসেবে ইনকিলাবের ফারুক হোসেন ও বণিক বার্তার সাইফ সুজন দায়িত্ব পালন করেন।

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬