মৌলভীবাজারে গাছে অজগর (ভিডিও)

২৪ জুলাই ২০১৯, ০১:২১ PM
গাছে অজগর সাপ

গাছে অজগর সাপ © সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখায় গাছের ডালে বিশাল আকৃতির একটি অজগর সাপ দেখতে ভিড় জমিয়েছেন উৎসুক জনতা। মঙ্গলবার বিকালে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের গোরস্থানের একটি শিরিষ গাছের সরু ডালে সাপটি দেখতে পান স্থানীয় লোকজন।

এ সংবাদ ছড়িয়ে পড়লে সাপটি দেখতে শত শত মানুষজন সেখানে ভিড় জমান। বন বিভাগের সহযোগিতায় মঙ্গলবার রাত ৯টার দিকে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন  ১০ ফুট লম্বা ওই সাপটি উদ্ধার করে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ভবানীপুর এলাকার গোরস্থানের একটি শিরীষ গাছের ডালে অজগরটি দেখা যায়। এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকার শত শত মানুষ সাপটি দেখতে ভিড় করেন।

খবর পেয়ে স্থানীয় বন বিভাগের লোকজন ও থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে শ্রীমঙ্গল বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের লোকজন গিয়ে সাপটি উদ্ধার করে নিয়ে যায়।

বন বিভাগের বড়লেখা রেঞ্জের সহযোগী রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, “অজগরটি উদ্ধার করা হয়েছে। এটির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট। ওজন ১৫ কেজির মতো।”

ভিডিও:

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬