টাকা ধার নিয়ে ফেরত না দেয়ায় অভিনেতার ছয় মাসের কারাদণ্ড

২২ জুলাই ২০১৯, ০৪:০৮ PM

© সংগৃহীত

১০ লাখ টাকা ধার নিয়ে ফেরত না দেয়ায় কলকাতার সিনেমা ও টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তীকে ছ’মাসের কারাদণ্ড দিয়েছেন আলিপুরের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট শুভদীপ চৌধুরী। তার নির্দেশ, যে টাকা বিশ্বজিৎবাবু ধার নিয়েছিলেন, তা ফেরত দেওয়ার পাশাপাশি অতিরিক্ত ৩০ শতাংশ টাকা প্রাপককে দিতে হবে।

এ বিষয়ে অভিনেতা এ নিয়ে অবশ্য শনিবার কোনও মন্তব্য করতে চাননি ওই অভিনেতা। তিনি বলেন, যা বলার তা আমার আইনজীবী বলবেন। অভিনেতার আইনজীবী সৈকত দত্ত মজুমদার বলেন, নিয়ম অনুযায়ী কোনও অপরাধে কারও দু’বছর বা তার কম সাজা হলে তৎক্ষণাৎ আদালত তাকে জামিনে মুক্তি দেয়। এ ক্ষেত্রেও তার মক্কেল জামিন পেয়েছেন। এক মাসের মধ্যে ওই রায়ের বিরুদ্ধে আপিল মামলাও দায়ের হবে বলে ওই আইনজীবী জানান।

সৈকত দত্ত জানান, ধর্মতলার একটি সংস্থার কাছ থেকে ২০১৫ সালে ওই অভিনেতা ব্যক্তিগত কারণে দশ লাখ টাকা ধার নেন। সংস্থার কর্তা তথা ব্যবসায়ী দর্শন খামানির অভিযোগ, বিশ্বজিৎবাবু ধার শোধ করতে গিয়ে তাকে যে ক’টি চেক দেন, সেগুলি ব্যাঙ্কে জমা দেওয়ার পরে বাউন্স করে। অর্থাৎ, ওই অভিনেতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা ছিল না।

এর পরেই ওই অভিনেতার বিরুদ্ধে আলিপুর আদালতে মামলা দায়ের করেন দর্শন। সৈকত দত্ত জানান, ২০১৭ সালে মামলাটি দায়ের হয়। দু’বছর ধরে তা চলার পরে কিছু দিন আগে শুনানি শেষ হয়। শুক্রবার রায় দেন বিচারক। তিনি নির্দেশ দিয়েছেন, প্রাপ্যের অতিরিক্ত ৩০ শতাংশ ফেরত দিতে হবে। অন্তত ১৪ লক্ষ টাকা এক মাসের মধ্যে ফেরত দিতে হবে ওই ব্যবসায়ীকে। না দিলে আরও ছ’মাসের কারাবাসের নির্দেশ দেবে আদালত।

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬