পাঠ্যসূচিতে কোরআন অন্তর্ভুক্তের প্রস্তাব ভারতীয় মন্ত্রীর

২৯ মে ২০১৯, ০৭:৫২ PM

এবার এক ব্যতিক্রমধর্মী পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন ভারতের নারী ও শিশু বিষয়ক মন্ত্রী মেনেকা গান্ধী। তিনি বলেছেন, সপ্তাহে অন্তত দুই দিন ভারতের স্কুলগুলোতে পবিত্র কোরআনসহ ছয়টি ধর্মীয় গ্রন্থ পাঠ্যবই হিসেবে অন্তর্ভুক্ত করা দরকার। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ডে বিষয়টি তুলে ধরেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের।

মেনেকা বলেন, যদি শিশুদের ছোটবেলা থেকেই অন্যান্য ধর্ম সম্পর্কে যথেষ্ট পরিমাণ জানে তাহলে ধর্ম নিয়ে বিভিন্ন উত্তেজনা সৃষ্টি হবেনা। এ জন্য শৈশবেই ধর্মীয় শিক্ষাদানের প্রস্তাব দেন মেনেকা গান্ধী। হিন্দু, জৈন, বৌদ্ধ, শিখ এবং ইসলামের মতো প্রধান ধর্মের ধর্মগ্রন্থগুলো পড়ানো হলে শৈশবেই তা ছাত্রদের মেধাবিকাশ করবে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, আমরা স্কুলে পড়ার সময় নৈতিক জ্ঞানের বিষয়টি পড়ানো হতো, কিন্তু এখন আর তা পড়ানো হয় না। আমাদের মধ্যে কতজন নিজেদের ধর্মগ্রন্থ পাঠ করেছেন? আমি কোরআন পড়েছি। আমাদের মধ্যে কতজন জানে যে, নবী মোহাম্মদ যুদ্ধবিরোধী ছিলেন? ভারতের স্কুলগুলোতে ইসলামসহ অন্যান্য ধর্মের ধর্মীয় গ্রন্থগুলো পড়ালে সহিংসতা অনেকাংশে কমে যাবে বলে মত দেন তিনি।

মেনেকা গান্ধী মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের নিকট আহ্বান জানান যে, স্কুলগুলোতে সপ্তাহে কমপক্ষে দুই দিন ছয়টি ধর্মের পবিত্র গ্রন্থের বিষয়ে যেন ক্লাস নেয়া হয়।

সরকারি ১০ প্রতিষ্ঠানের বড় নিয়োগ দেখুন একসাথে
  • ০৮ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে …
  • ০৮ অক্টোবর ২০২৬
শিক্ষকদের জাতীয়করণ আজ হোক কাল হোক হবেই: স্থানীয় সরকার প্রতি…
  • ০৮ অক্টোবর ২০২৬
সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী আহমেদ
  • ০৮ অক্টোবর ২০২৬
সব উপজেলায় যে জরুরি নির্দেশনা দিল সরকার
  • ০৮ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে ২৫ লাখ টাকা দামের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • ০৮ অক্টোবর ২০২৬