এভারেস্ট থেকে নামানো হলো ১১ হাজার কেজি বর্জ্য, ৪ মৃতদেহ

২৯ মে ২০১৯, ০৭:৩৯ PM

নেপাল সরকার এভারেস্ট থেকে আবর্জনা পরিষ্কারের অভিযান শেষে ১১ টন বর্জ্য নামিয়ে আনে। যা কেজির হিসেবে দাঁড়ায় ১১ হাজার কেজি। এরমধ্যে ৭ টন আবর্জনা উদ্ধার হয়েছে এভারেস্টের বেস ক্যাম্প থেকে। আর ৪ টন আবর্জনা মিলেছে এভারেস্টমুখী গ্রাম লুকলা ও নামচে বাজার থেকে। আবর্জনার পাশাপাশি চারটি মৃতদেহও উদ্ধার হয়েছে। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করে পর্যটন বিভাগ।

নেপালের পর্যটন বিভাগ জানায়, দশকের পর দশক ধরে জমে থাকা ওই আবর্জনার স্তূপ সরানোর কাজ শুরু হয় এপ্রিলের মাঝামাঝি সময়ে। ১২ জন দক্ষ শেরপাকে নিয়ে এই অভিযান শুরু করে নেপাল। আবর্জনার পাশাপাশি চারটি মৃতদেহও উদ্ধার হয়েছে। গত সপ্তাহে সেগুলি কাঠমান্ডু নিয়ে আসা হয়েছে। এই আবর্জনা সাফ করতে অন্তত ২ কোটি ৩০ লক্ষ টাকা খরচ হয়েছে নেপাল সরকারের। স্থানীয় প্রশাসনের দাবি, এসব আবর্জনার মধ্যে রয়েছে প্লাস্টিক থেকে জৈব বর্জ্য। প্রায় কয়েক দশক ধরে পড়ে রয়েছে ওই সব আবর্জনা। অভিযাত্রীদেরই এর জন্য দায়ী করেছে প্রশাসন।

নেপালের পর্যটন দফতরের তরফে দান্দু রাজ ঘিমিরে বলেন, অসাধারণ এই শৃঙ্গের সৌন্দর্য রক্ষায় নেপাল যথেষ্ট সক্রিয় নয় বলে সমালোচনা হচ্ছিল আন্তর্জাতিক স্তরে। পরিবেশবিদরাও উদ্বেগ জানাচ্ছিলেন। এই অভিযানের পরেও সরকার এভারেস্টে মানব বর্জ্য পরিষ্কারের কাজ চালিয়ে যাবে।

প্রতি বছর, কয়েকশো অভিযাত্রী ও শেরপা এভারেস্ট অভিযানে যান। অধিকাংশ ক্ষেত্রে অক্সিজেন সিলিন্ডার, থেকে বেঁচে যাওয়া খাবার, বিয়ারের বোতল ফেলে রেখে চলে আসেন তাঁরা। আবর্জনার এই স্তূপ থেকে হিমালয়কে বাঁচাতে মরিয়া নেপাল।

সরকারি ১০ প্রতিষ্ঠানের বড় নিয়োগ দেখুন একসাথে
  • ০৮ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে …
  • ০৮ অক্টোবর ২০২৬
শিক্ষকদের জাতীয়করণ আজ হোক কাল হোক হবেই: স্থানীয় সরকার প্রতি…
  • ০৮ অক্টোবর ২০২৬
সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী আহমেদ
  • ০৮ অক্টোবর ২০২৬
সব উপজেলায় যে জরুরি নির্দেশনা দিল সরকার
  • ০৮ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে ২৫ লাখ টাকা দামের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • ০৮ অক্টোবর ২০২৬