ক্রাইস্টচার্চ হামলায় বেঁচে যাওয়া মুসলিমদের ৫৮ লাখ টাকা দিলেন সেই ‘ডিম বালক’

২৯ মে ২০১৯, ১২:৪৩ PM

© সংগৃহীত

অস্ট্রেলিয়ায় চরম ডানপন্থী এক সিনেটরের মাথায় ডিম ভেঙ্গে আলোচিত হওয়া সেই কিশোর উইল কনোলি ক্রাইস্টচার্চ হামলায় বেঁচে যাওয়াদের জন্য এক লাখ অস্ট্রেলীয় ডলার দিয়েছেন। বাংলাদেশের টাকায় যা প্রায় সাড়ে ৫৮ লাখ। ১৭ বছর বয়সী উইল কনোলি গত মার্চে সিনেটর ফ্রেসার অ্যানিংয়ের মাথায় ডিম ভাঙার পর অনলাইনে তিনি ‘ডিম বালক’ হিসেবে পরিচিত হয়ে উঠেন।

সে ঘটনার পর তাকে আইনগত সাহায্য করার জন্য অনেকেই অনুদান দিতে শুরু করেন। ক্রাইস্টচার্চ হামলার পর সেনেটর অ্যানিং মন্তব্য করেন যে, মুসলিমদের অভিবাসনের কারণেরই এ হামলা ঘটেছে। সে হামলায় ৫১ জন নিহত হয়। ১৬ই মার্চ সে সিনেটর যখন মেলবোর্নে সংবাদ সম্মেলন করেন, তখন ১৭ বছর বয়সী উইল কনোলি পেছন দিক থেকে তার সাথে ‘বিতণ্ডায় লিপ্ত’ হন।

সে ঘটনার ভিডিও ফুটেজ ইন্টারনেট-ভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এরপর কিশোর উইল কনোলির জন্য অনলাইনে অর্থ সংগ্রহ অভিযান শুরু হয়, যাতে করে সে আরো ‘ডিম কিনতে পারে’ এবং তার আইনগত সহায়তার খরচ মেটাতে পারে। পুলিশ অবশ্য কনোলির বিরুদ্ধে কোন অভিযোগ আনেনি। তাকে শুধু সতর্ক করে দেয়া হয়েছিল। খবর: বিবিসি বাংলা।

উইল কনোলি জানায়, অনলাইনে তার জন্য যে অর্থ সংগ্রহ করা হয়েছে তার সবটুকু তিনি নিউজিল্যান্ড চ্যারিটির কাছে হস্তান্তর করেছেন। তিনি বলেন, ‘আমি আশা করি যে এর মাধ্যমে এই ঘটনার শিকার ব্যক্তিদের জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে।’

গত মার্চ মাসে অস্ট্রেলিয়ার টেন নেটওয়ার্ককে দেয়া এক সাক্ষাৎকারে উইল কনোলি বলেন, ‘আমি বুঝতে পারছি যে আমি যা করেছি সেটা ঠিক হয়নি। কিন্তু এই ডিম মানুষকে একতাবদ্ধ করেছে।’

সিনেটর অ্যানিং তার মন্তব্যের জন্য জন্য ক্ষমা চাইতে অস্বীকৃতি জানিয়েছেন। যদিও তার ক্ষমা চাওয়ার পক্ষে ১৪ লাখ মানুষ একটি পিটিশন স্বাক্ষর করেছে। ১৮ই মে অস্ট্রেলিয়ার সিনেট নির্বাচনে জয়লাভ করতে পারেননি তিনি।

ট্যাগ: ভিন্নতর
সরকারি ১০ প্রতিষ্ঠানের বড় নিয়োগ দেখুন একসাথে
  • ০৮ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে …
  • ০৮ অক্টোবর ২০২৬
শিক্ষকদের জাতীয়করণ আজ হোক কাল হোক হবেই: স্থানীয় সরকার প্রতি…
  • ০৮ অক্টোবর ২০২৬
সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী আহমেদ
  • ০৮ অক্টোবর ২০২৬
সব উপজেলায় যে জরুরি নির্দেশনা দিল সরকার
  • ০৮ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে ২৫ লাখ টাকা দামের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • ০৮ অক্টোবর ২০২৬