স্কুলছাত্রীদের ওপর হামলাকারী সেই দুর্বৃত্তের মৃত্যু

২৮ মে ২০১৯, ০৪:১৭ PM

© সংগৃহীত

জাপানের কাওয়াসাকিতে স্কুলবাসের জন্য অপেক্ষমাণ প্রাইমারি স্কুলের ছাত্রীদের ওপর দুই হাতে ধারালো ছুরি নিয়ে হামলা চালিয়ে দুজনকে হত্যাকারী সেই দুর্বৃত্ত চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

স্থানীয় সময় মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে (বাংলাদেশ সময় আজ ভোর পৌনে ৫টা) কাওয়াসাকির তামা পৌর এলাকার নবরিত রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে। এ তাণ্ডব চালানোর পর ওই দুর্বৃত্ত নিজেই তার গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তবে কেন স্কুলছাত্রীদের ওপর ছুরি নিয়ে ওই হামলা চালানো হয়েছে, তা জানাতে পারেনি পুলিশ। ঘাতকসহ আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান ফায়ার সার্ভিসের কর্মীরা।

হতাহত স্কুলছাত্রীরা সবাই একটি ক্যাথলিক বেসরকারি প্রাইমারি স্কুলের শিক্ষার্থী। তারা সকালে স্কুলে যাওয়ার জন্য স্কুলবাসের অপেক্ষা করছিল। এ সময় কিছু বুঝে ওঠার আগেই দুই হাতে ধারালো ছুরি নিয়ে স্কুলছাত্রীদের ওপর ঝাপিয়ে পড়ে ওই দুর্বৃত্ত।

সরকারি ১০ প্রতিষ্ঠানের বড় নিয়োগ দেখুন একসাথে
  • ০৮ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে …
  • ০৮ অক্টোবর ২০২৬
শিক্ষকদের জাতীয়করণ আজ হোক কাল হোক হবেই: স্থানীয় সরকার প্রতি…
  • ০৮ অক্টোবর ২০২৬
সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী আহমেদ
  • ০৮ অক্টোবর ২০২৬
সব উপজেলায় যে জরুরি নির্দেশনা দিল সরকার
  • ০৮ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে ২৫ লাখ টাকা দামের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • ০৮ অক্টোবর ২০২৬