রোজা না রাখলে কারাগারে পাঠাচ্ছে পুলিশ

২৪ মে ২০১৯, ০৪:৫৫ PM

© সংগৃহীত

মালয়েশিয়ান পুলিশের বিরুদ্ধে চরম মানবাধিকার লঙ্ঘন করার অভিযোগ উঠেছে । রোজা না রাখলে সে দেশের মুসলমানদের ধরে ধরে কারাগারে পাঠাচ্ছেন তারা। বৃহস্পতিবার দেশটির স্থানীয় পত্রিকা দ্যা ষ্ট্রীট টাইমস এমন সংবাদ প্রকাশ করে। সংবাদটি প্রকাশ হওয়ার পর থেকে সামাজিক মাধ্যম ফেইসবুকে সমালোচনার ঝর বইছে ।

এ ঘটনাকে ‘অপমানজনক বলে অভিহিত করেছেন দেশটির অধিকার রক্ষা আন্দোলনকারীরা। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে লোকাল কাউন্সিলের ৩২ জন আইন প্রয়োগকারী কর্মকর্তা অভিযান পরিচালনা করছেন। পরিকল্পনার অংশ হিসেবে তারা ছদ্মবেশে খাবারের দোকানগুলোতে নজরদারি চালাচ্ছেন।

সেগামাত পৌর কাউন্সিলের সভাপতি মোহাম্মদ মাসনি ওয়াকিমান সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমরা বিশেষভাবে কর্মকর্তা নির্বাচিত করেছি যাদের গায়ের রং কালো। কেননা, এখানে কালোরাই এই পেশায় বেশি নিয়োজিত। তিনি বলেন, ‘ছদ্মবেশী কর্মকর্তারা ইন্দোনেশিয়ান ও পাকিস্তানি ভাষাও ভালো বলতে পারেন যাতে রেস্টুরেন্ট বা খাবারের দোকানে আগতরা বিশ্বাস করে তারা সত্যিকার কুক বা ওয়েটার।

দ্যা নিউ স্ট্রেইটস টাইমস পত্রিকার খবরে বলা হয়েছে, মালয়েশিয়া মুসলমানরা ঐতিহ্যগতভাবে ইসলামের সহনশীল রূপ অনুসরণ করে আসছে। সমালোচকরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে সেদেশে রক্ষণশীল মনোভাব বিস্তার লাভ করেছে

দেশটির দক্ষিণাঞ্চলীয় জোহর স্টেটের সেগামাত জেলার ১৮৫টি খাবারের দোকানে অভিযান দলের সদস্যরা ছদ্মবেশে কাজ করবেন। ওই অঞ্চলের জনপ্রিয় খাবার আইটেম ভালো রান্না করতে পারেন এমন দুইজন কর্মকর্তা কাজ করবেন এক একটি দোকানে। এরপর রোজা রাখেননি এমন কেউ খাবারের অর্ডার দিলেই ধরা হবে তাদের।

দেশটিতে সিসটারস ইন ইসলাম নামের একটি সংগঠন সেখানকার মুসলমান নারীদের অধিকার রক্ষায় বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছে। সংগঠনটি রোজা নিয়ে বিদ্যমান আইনকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছে।

সংগঠনটির পক্ষে বলা হয়েছে, ‘আমরা দৃঢ়ভাবে দাবি করছি, এ ধরনের লজ্জাজনক গুপ্তচরবৃত্তি বন্ধ করার। এ ঘটনা অন্য ধর্মের মানুষের কাছে ইসলাম সম্পর্কে নেতিবাচক ধারণার জন্ম দেবে।’ মালয়েশিয়ায় ৬০ মিলিয়নেরও বেশি অধিবাসী মালয়েশীয় মুসলমান এবং ৬০ শতাংশেরও বেশি সংখ্যক চীনা ও ভারতীয় যারা মুসলমান নয়।

সুইপারের মা-হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি, প্রশংসার বন্যা
  • ২১ এপ্রিল ২০২৬
বিদ্যালয়ে শিক্ষার্থীদের ফোন নিষিদ্ধে আইন করার দাবি সংসদে
  • ২১ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, আর কী কী সুবিধা পান
  • ২১ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে সভা ডাকল মাউশি
  • ২১ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিতের আশ্বা…
  • ২১ এপ্রিল ২০২৬
শিবিরের হামলার প্রতিবাদ জানিয়ে বিজ্ঞপ্তি, ঢাবিতে বিক্ষোভ ছা…
  • ২১ এপ্রিল ২০২৬