এই জয় ভারতের: মোদি

২৩ মে ২০১৯, ০৪:০০ PM

© সংগৃহীত

ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে। ১৭তম লোকসভা নির্বাচনের প্রাথমিক ফল সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। সর্বশেষ পাওয়া তথ্য বলছে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ৫৪২ আসনের মধ্যে ২৯৪টিতে জয়ী হয়েছে।

এমন জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি টুইট করেছেন। এতে তিনি বলেছেন, আবারও ভারত জিতেছে। টুইটে নরেন্দ্র মোদি বলেন, আমরা একসঙ্গে লড়বো। একসঙ্গে সমৃদ্ধ হবো। আমরা একত্রে শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক ভারত গড়বো। ভারত আবারও জয়ী হয়েছে। বিজয় ভারত।

প্রাথমিক ফলাফলে দেখা গেছে, নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপি ২৯৪ আসনে জয়ী হয়েছে। ২০১৪ সালের সাধারণ নির্বাচনে ২৮২ আসনে জয়ের রেকর্ড ভেঙে ইতিহাস গড়ছে বিজেপি। এনডিটিভি বলছে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ৩৪৫ আসনে জয় পেয়েছে। অন্যদিকে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট পেয়েছে ৯১ আসন।

ভারতের এবারের এই নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণার আগেই ক্ষমতাসীন বিজেপি তিন শতাধিক আসনে জয়ী হতে যাচ্ছে বলে বুথ ফেরত জরিপে আভাস দেয়া হয়। দেশটির কট্টর ডানপন্থী দলগুলোর নেতৃত্বদানকারী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) জোট প্রথম ছয় দফার ৪৮৩ আসনের মধ্যে ২৯২ থেকে ৩১২টি আসনে জয়ী হতে পারে বলে জানানো হয়।

উল্লেখ্য গত ১১ এপ্রিল শুরু হয়ে মোট সাতটি ধাপে ১৯ মে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে মোট ভোটার ছিল প্রায় ৯০ কোটি। এক হাজার ৮৪১টি রাজনৈতিক দলের আট হাজারেরও বেশি প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। এর মধ্যে নারী প্রার্থীর সংখ্যা ৭২০ এবং তৃতীয় লিঙ্গের প্রার্থী ছিলেন চারজন।

সুইপারের মা-হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি, প্রশংসার বন্যা
  • ২১ এপ্রিল ২০২৬
বিদ্যালয়ে শিক্ষার্থীদের ফোন নিষিদ্ধে আইন করার দাবি সংসদে
  • ২১ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, আর কী কী সুবিধা পান
  • ২১ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে সভা ডাকল মাউশি
  • ২১ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিতের আশ্বা…
  • ২১ এপ্রিল ২০২৬
শিবিরের হামলার প্রতিবাদ জানিয়ে বিজ্ঞপ্তি, ঢাবিতে বিক্ষোভ ছা…
  • ২১ এপ্রিল ২০২৬