গ্রাজুয়েটদের সংগঠন বিজিএন’র ইফতার মাহফিল

১৮ মে ২০১৯, ০৩:১২ PM

© টিডিসি ফটো

চট্টগ্রাম নগরীর জিইসিতে অবস্থিত অভিজাত হোটেল পেনিনসুলায় বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টার (বিওয়াইএলসি) এর গ্রাজুয়েটদের সংগঠন বিওয়াইএলসি গ্রাজুয়েটস নেটওয়ার্ক (বিজিএন)’র ইফতার মাহফিল গতকাল শুক্রবার সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওয়াইএলসির প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ইজাজ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চিটাগাং গ্রামার স্কুলের পরিচালক শেরিন ইস্পাহানি এবং চিটাগাং উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট মুনাল মাহমুদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- বিওয়াইএলসি চট্টগ্রাম শাখার অপারেশনস্ এবং মার্কেটিং বিভাগের ডেপুটি ম্যানেজার আদনিন মৌরিন। অনুষ্ঠানে বিওয়াইএলসির প্রায় ২০০জন গ্রাজুয়েটস এবং চট্টগ্রামের বিভিন্ন স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ বিভিন্ন স্তরের অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন এবং ইফতার পরবর্তী নৈশভোজে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

সরকারি ১০ প্রতিষ্ঠানের বড় নিয়োগ দেখুন একসাথে
  • ০৮ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে …
  • ০৮ অক্টোবর ২০২৬
শিক্ষকদের জাতীয়করণ আজ হোক কাল হোক হবেই: স্থানীয় সরকার প্রতি…
  • ০৮ অক্টোবর ২০২৬
সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী আহমেদ
  • ০৮ অক্টোবর ২০২৬
সব উপজেলায় যে জরুরি নির্দেশনা দিল সরকার
  • ০৮ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে ২৫ লাখ টাকা দামের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • ০৮ অক্টোবর ২০২৬