হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর হামলা, গুলিবিদ্ধ ২

২৭ নভেম্বর ২০২৫, ০৭:৫৩ AM , আপডেট: ২৭ নভেম্বর ২০২৫, ০৭:৫৩ AM
 হোয়াইট হাউজ এরিয়াতে বাড়ানো হয়েছে নিরাপত্তা

হোয়াইট হাউজ এরিয়াতে বাড়ানো হয়েছে নিরাপত্তা © সংগৃহীত

ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসসংলগ্ন এলাকায় ন্যাশনাল গার্ডের দুই সদস্য গুলিবিদ্ধ হয়েছে। স্থানীয় সময় বুধবার দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) পরিচালক ক্যাশ প্যাটেল সাংবাদিকদের জানিয়েছেন, ওই দুই সদস্যের অবস্থা গুরুতর। এই হামলার তদন্ত কেন্দ্রীয় ও স্থানীয়ভাবে হবে। বিষয়টিকে আইন-প্রয়োগকারী কর্মকর্তাদের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে। তিনি গুরুতরভাবে আহত অবস্থায় রয়েছেন।

ওয়াশিংটন ডিসি মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা জেফ্রি ক্যারল জানান, হামলাকারী একজনই। ঘটনাস্থলেই তাঁকে গুলিবিদ্ধ করা হয়েছে। তাঁকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

 

নতুন করে জুলাইযোদ্ধার তালিকায় গেজেটভুক্ত হওয়ার সুযোগ দিল সর…
  • ১১ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা বাংলা-ইংরেজি-গণিতে, ফরম ১০০-২৫০ টাকা, কোন এলা…
  • ১১ নভেম্বর ২০২৬
এমপিদের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ চায় স্থানীয় সরকার…
  • ১১ নভেম্বর ২০২৬
বরিশালে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভেঙে পড়ল
  • ১১ নভেম্বর ২০২৬
মুন্সিগঞ্জে ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি-শাল জব্দ, গ্রেপ্তার ২
  • ১১ নভেম্বর ২০২৬
টেকনাফে সেনাসদস্য হত্যা: এজাহারনামীয় আসামি গ্রেপ্তার
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950