স্কুলে মেয়ের ব্যাগে ছারপোকা, মা গ্রেফতার!

১২ মে ২০১৯, ০৮:১৭ PM
জেসিকা মিল্টন স্টিভেনসন

জেসিকা মিল্টন স্টিভেনসন © সংগৃহীত

বিদ্যালয়ের স্কুলে ক্লাস করছিল এক ছাত্রী। এ সময় তার ব্যাগ থেকে অনেক গুলো ছাড়পোকা বেরিয়ে এলো। ছাড়পোকা বের হওয়ার এমন দৃশ্য দেখে স্কুল কর্তৃপক্ষ পুলিশকে জানায়। এ ঘটনায় ওই ছাত্রীর মাকে গ্রেফতার করেছে পুলিশ।

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এ ঘটনা ঘটেছে। গ্রেফতারের পর ওই মায়ের আনুমানিক ২৫ বছরের জেল হতে পারে বলে স্থানীয় পুলিশ জানায়।

সিএনএনের খবরে বলা হয়েছে, ফ্লোরিডার ৩৪ বছর বয়সী জেসিকা মিল্টন স্টিভেনসনের ৫টি সন্তান। তাদের বয়স ৫-১৪ বছরের মধ্যে। তারা প্রত্যেকে নোংরা পরিবেশে বসবাস করে।

তবে ওই ছাত্রীর স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, মেয়েটি বেশ কয়েক দিন যাবৎ একই পোশাকে স্কুলে আসছিল। তার পোশাক ছিল নোংরা ও কেকের দাগ দেখতে পাওয়া গিয়েছে। এ জন্য স্কুল কর্তৃপক্ষ তাকে সতর্কও করেছিল। শুধু তাই নয়, ওই ছাত্রীর ব্যাগে তেলাপোকার মলের দাগ ছিল। এছাড়া সে কতদিন আগে গোসল করেছে তাও বলতে পারবে না।

এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে অভিযোগ পেয়ে ওই ছাত্রীর বাড়িতে যায় দেশটির পুলিশ। ওই বাড়িটি খুব নোংরা, অগোছালো ও তেলাপোকায় ভরা। পুলিশ জানায়, বাড়িটির প্রত্যেক স্থানে তেলাপোকা ও ময়লা ছড়িয়ে আছে। সন্তানদের বিছানা-পোশাক যত্রতত্র ছিটানো। তাদের পোশাক রান্নাঘরের পাত্র এবং প্যানের মধ্যে। এমনকি ফ্রিজের ভিতরে শিশুদের গদি দেখতে পায় পুলিশ।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন স্টিভেনসন। তিনি শনিবার সিএনএনকে জানান, তিনি কখনো তার সন্তানদের অবহেলা করেননি।

নিজেকে একাকী এবং তার আয় কম দাবি করে স্টিভেনসন বলেন, একজন একাকী দরিদ্র মায়ের পক্ষে পাঁচজন বাচ্চার দেখভাল করা সহজ নয়। আমি আমার সন্তানদের ভাল করতে চাই এবং আমি চেষ্টাও করছি। কিন্তু কম আয়ের জন্য তা সম্ভব হচ্ছে না।

সরকারি ১০ প্রতিষ্ঠানের বড় নিয়োগ দেখুন একসাথে
  • ০৮ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে …
  • ০৮ অক্টোবর ২০২৬
শিক্ষকদের জাতীয়করণ আজ হোক কাল হোক হবেই: স্থানীয় সরকার প্রতি…
  • ০৮ অক্টোবর ২০২৬
সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী আহমেদ
  • ০৮ অক্টোবর ২০২৬
সব উপজেলায় যে জরুরি নির্দেশনা দিল সরকার
  • ০৮ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে ২৫ লাখ টাকা দামের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • ০৮ অক্টোবর ২০২৬