যুক্তরাষ্ট্রে মূল্য সংযোজিত পণ্য রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ: আইএমএফ

২৫ অক্টোবর ২০২৫, ০৭:৫৭ AM
আইএমএফ

আইএমএফ © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বাজারে মূল্য সংযোজিত পণ্য রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। শুক্রবার (২৪ অক্টোবর) প্রকাশিত আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের বাজারে মূল্য সংযোজিত পণ্য রপ্তানি বৃদ্ধিতে শীর্ষে রয়েছে কম্বোডিয়া, যাদের প্রবৃদ্ধি ২১ শতাংশ। দ্বিতীয় অবস্থানে  ২০ শতাংশ রপ্তানি নিয়ে রয়েছে বাংলাদেশ। তৃতীয় স্থানে রয়েছে ভিয়েতনাম, তাদের প্রবৃদ্ধি ১০ শতাংশ। তবে জাপান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও তাইওয়ানের মতো শীর্ষ রপ্তানিকারক দেশগুলো এ খাতে প্রবৃদ্ধিতে পিছিয়ে পড়েছে।

আইএমএফের প্রতিবেদনে আরও বলা হয়, এশিয়ার দেশগুলোর রপ্তানির প্রধান বাজার ইউরোপ ও আমেরিকা। এসব অঞ্চলে পণ্য রপ্তানির মাধ্যমে যেমন বৈদেশিক মুদ্রা আয় হয়, তেমনি রেমিট্যান্স থেকেও আসে উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা। এই আয় আমদানি ব্যয় মেটাতে এবং বৈদেশিক মুদ্রার স্থিতি ভারসাম্য রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এছাড়া প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র সব সময়ই একটি প্রতিযোগিতামূলক বাজার হিসেবে নীতি সহায়তা বাড়ায়। শ্রমবাজারের উন্নয়ন, কর্মীদের জীবনযাত্রার মান বৃদ্ধি এবং রপ্তানি পণ্যের মূল্য সংযোজন বাড়ানো এ নীতির মূল লক্ষ্য। ফলে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানির ক্ষেত্রে মূল্য সংযোজনের হার বাড়াতে দেশগুলোর মধ্যে প্রতিযোগিতা তৈরি হয়েছে। এই প্রতিযোগিতায় সবচেয়ে সফলভাবে এগিয়ে রয়েছে কম্বোডিয়া।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সবচেয়ে বেশি মূল্য সংযোজিত পণ্য রপ্তানি করে তৈরি পোশাক খাতে। পাশাপাশি চামড়াজাত ও হস্তশিল্প পণ্যে মূল্য সংযোজনের হারও বেড়েছে। এর ফলেই যুক্তরাষ্ট্রের বাজারে এসব পণ্যের রপ্তানি প্রবৃদ্ধিও বৃদ্ধি পেয়েছে।

এ ছাড়া চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির পূর্বাভাস ৪ দশমিক ৯ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

 

 

 

 

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9