টানা ১২৬ ঘণ্টা নেচে গিনেস বুকে নেপালী কন্যা

০৫ মে ২০১৯, ১১:৫৪ AM
নেপালী কন্যা বন্দনা নেপাল

নেপালী কন্যা বন্দনা নেপাল © সংগৃহীত

একটানা ১২৬ ঘণ্টা নেচে বিশ্বরেকর্ড গড়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন নেপালের ১৮ বছর বয়সী তরুণী বন্দনা নেপাল। সে নেপালের পূর্বাঞ্চলীয় ধানকুটা জেলার বাসিন্দা।

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি শনিবার (৪ মে) কাঠমান্ডুতে তার সরকারি বাসভবনে ডেকে বন্দনাকে পুরস্কৃত করেছেন। এছাড়াও গত শুক্রবার (৩ মে) বন্দনা নেপাল গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পেয়েছেন।

গত নভেম্বরের ২৩ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত কাঠমাণ্ডুর একটি হলে নাচেন বন্দনা। সেসময় স্বজন-শুভানুধ্যায়ী ও গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের প্রতিনিধিদের পাশাপাশি উপস্থিত ছিলেন বন ও পরিবেশমন্ত্রী শক্তি বসনেতও। মুগ্ধ হয়ে সবাই বন্দনার নাচ উপভোগ করেন।

নিয়ম অনুযায়ী প্রতি ঘণ্টায় ঘণ্টায় কেবল পানাহার ও ফ্রেশ হওয়ার জন্য পাঁচ মিনিট সময় নিয়েছিলেন বন্দনা।

উল্লেখ্য, এতোদিন ‘দীর্ঘতম একক নৃত্যে’র রেকর্ডটি ছিলো কালামান্দালাম হেমলতা নামে এক ভারতীয় তরুণীর দখলে। ২০১১ সাল তিনি টানা ১২৩ ঘণ্টা ১৫ মিনিট নেচে ওই রেকর্ড গড়েছিলেন।

সরকারি ১০ প্রতিষ্ঠানের বড় নিয়োগ দেখুন একসাথে
  • ০৮ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে …
  • ০৮ অক্টোবর ২০২৬
শিক্ষকদের জাতীয়করণ আজ হোক কাল হোক হবেই: স্থানীয় সরকার প্রতি…
  • ০৮ অক্টোবর ২০২৬
সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী আহমেদ
  • ০৮ অক্টোবর ২০২৬
সব উপজেলায় যে জরুরি নির্দেশনা দিল সরকার
  • ০৮ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে ২৫ লাখ টাকা দামের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • ০৮ অক্টোবর ২০২৬