যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হলেন শাবানা মাহমুদ, কে এই মুসলিম নারী?

০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৫ PM
শাবানা মাহমুদ

শাবানা মাহমুদ © ফাইল ছবি

উপ-প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনার পদত্যাগের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার মন্ত্রিসভায় রদবদল করেছেন। পরিবর্তনের অংশ হিসেবে বিচারমন্ত্রী ও লর্ড চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালনকারী শাবানা মাহমুদকে হোম সেক্রেটারি বা স্বরাষ্ট্রমন্ত্রী নিযুক্ত করেছেন।

এর মধ্য দিয়ে প্রথমবারের মতো দেশটির স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব পেলেন কোনো মুসলিম নারী। পাকিস্তানি বংশোদ্ভূত এই মন্ত্রী যুক্তরাজ্যের অভিবাসন, পুলিশিং এবং জাতীয় নিরাপত্তার মতো বিষয়গুলোতে নেতৃত্ব দিয়ে আসছিলেন। খবর গালফ নিউজের। 

এ ব্যাপারে ব্রিটিশ স্বরাষ্ট্র দপ্তর এক বিবৃতি দিয়ে বলেছে, দুই শতাব্দীরও বেশি সময় ধরে স্বরাষ্ট্রমন্ত্রীরা জাতিকে রক্ষা করেছেন। আজ আমরা একটি নতুন অধ্যায় শুরু করছি। আমরা নতুন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদকে স্বাগত জানাই।

আর ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়ে নিজের এক্স পোস্টে শাবানা লেখেন, স্বরাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করা আমার জীবনের সম্মানের। সরকারের প্রথম দায়িত্ব হলো তার নাগরিকদের নিরাপত্তা। দায়িত্ব পালনকালে প্রতিদিন আমি সেই উদ্দেশ্যেই নিবেদিত থাকব।

কে এই শাবানা মাহমুদ?

পাকিস্তানি বংশোদ্ভূত হলেও শাবানা মাহমুদ জন্মসূত্রে একজন ব্রিটিশ নাগরিক। ১৯৮০ সালে বার্মিংহামে জন্মগ্রহণকারী শাবানা তার শৈশবের কিছু অংশ যুক্তরাজ্য এবং সৌদি আরব উভয় দেশেই কাটিয়েছেন। অক্সফোর্ডের লিংকন কলেজে আইন বিষয়ে অধ্যয়ন করেন তিনি। রাজনীতিতে প্রবেশের আগে তিনি ব্যারিস্টার হিসেবেও অনুশীলন করেছেন কিছুকাল।

২০২৪ সালের জুলাই মাসে বার্মিংহাম লেডিউডের পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হন শাবানা মাহমুদ। তিনি লেবার পার্টির নেত্রী হিসেবে ক্রমাগত এগিয়ে যেতে থাকেন এবং একসময় ছায়া মন্ত্রিসভা এবং সরকার উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

পুতিন-জিনপিংদের আসার খবরে ফের পর্দা দিয়ে বস্তি আড়াল করল ভারত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জবি শিক্ষকদের গবেষণা: সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করে ভারতে নিয়ে গেছে বিএসএফ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিধিবহির্ভূতভাবে বকেয়া বেতন-ভাতা নিলেন ১০১ কর্মকর্তা, ফেরত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতারে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ, মাসিক ভাতা-আবাসনসহ থাকছ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9