ব্রিটিশ সরকারের মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ালেন বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী

০৮ আগস্ট ২০২৫, ০৮:৩৮ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ০১:১০ PM
রুশনারা আলী

রুশনারা আলী © সংগৃহীত

যুক্তরাজ্যের গৃহহীনবিষয়ক মিনিস্টারের পদ থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী। নিজের মালিকানাধীন একটি টাউন হাউস থেকে ভাড়াটেদের উচ্ছেদ করে ভাড়া একলাফে ৭০০ পাউন্ড বাড়িয়ে বাড়ি ভাড়া দেওয়ার ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। 

শুক্রবার (৮ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নিজের পদত্যাগপত্রের একটি ছবি প্রকাশ করেন তিনি। এছাড়াও স্থানীয় সময় বৃহস্পতিবার এক বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিট তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে।

প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মারের কাছে পাঠানো চিঠিতে রুশনারা লিখেছেন, প্রিয় প্রধানমন্ত্রী, ভারাক্রান্ত মনে আমি মন্ত্রী হিসেবে পদত্যাগের প্রস্তাব দিচ্ছি। লেবার সরকারের প্রতি আমার আনুগত্য সবসময় বজায় থাকবে।

এরপর ভাড়াটিয়া সংক্রান্ত অভিযোগের ব্যাপারে তিনি বলেন, আমি সবসময় আইন অনুযায়ী কাজ করার চেষ্টা করেছেন এবং নিজের দায়িত্ব গুরুত্বের সঙ্গে পালন করেছি। কিন্তু আমি যদি মন্ত্রী হিসেবে থাকি তাহলে সরকারের কাজে ব্যাঘাত ঘটতে পারে। এ কারণে আমি মন্ত্রিত্ব পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”

সম্প্রতি পূর্ব লন্ডনের নিজস্ব টাউন হাউস থেকে চারজন ভাড়াটিয়াকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে রুশনারার বিরুদ্ধে। এরপর সেই বাড়ির ভাড়া বাড়িয়ে ৭০০ পাউন্ড করেন তিনি। একটা সময় ভাড়াটিয়াদের শোষণের বিরুদ্ধে সোচ্চার থাকলেও; নিজেই এই কাজ করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।

যদিও রুশনারার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, বাড়ি বিক্রি করার জন্য তিনি ভাড়াটিয়াদের তুলে দিয়েছিলেন। কিন্তু ক্রেতা না পাওয়ায় আবারও বাড়ি ভাড়া দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৪ জুলাইয়ের নির্বাচনে লেবার পার্টির নিরঙ্কুশ জয়ের পর রুশনারাকে গৃহায়ন, কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পার্লামেন্টারি প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। রুশনারা টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন নির্বাচন করে জয়ী হন। ২০১০ সালে প্রথম বাংলাদেশি বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে ব্রিটিশ পার্লামেন্টের এমপি নির্বাচিত হন।

 

ডাকসু ও হল সংসদের সমাপনী অনুষ্ঠানে পরবর্তী নির্বাচনের রূপরে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ভাঙতে যাচ্ছে যুক্তরাজ্য, স্বাধীনতার জন্য গণভোট চাইল তিন রা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আইনজীবী হিসেবে তালিকাভুক্ত নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সরকারি খরচে ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দৈনিক ভাতা ২০…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার গুণগত মানোন্নয়নে প্রধানমন্ত্রীর ১৫ নির্দেশনা: শিক্ষ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক জলবায়ু অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9