ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান, যুক্তরাজ্য সরকারকে ২২০ আইনপ্রণেতার চিঠি

২৬ জুলাই ২০২৫, ১২:০৪ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৬:৪৭ AM
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার © সংগৃহীত

নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন যুক্তরাজ্যের প্রায় ২২০ জন আইনপ্রণেতা। ৯টি রাজনৈতিক দলের এই এমপিদের মধ্যে অর্ধেকের বেশি লেবার পার্টির সদস্য। চিঠিতে উল্লেখ করা হয়েছে, এই স্বীকৃতি দিলে তা বড় পরিসরে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে। 

চিঠিটি বলা হয়, যদিও মুক্ত ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র এনে দেয়ার এখতিয়ার যুক্তরাজ্যের নেই, সেটি আমরা বুঝি। তবে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে যুক্তরাজ্য স্বীকৃতি দিলে তা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে; সে কারণে আমরা আপনাদেরকে এই পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি।

আগামী কয়েক মাসের মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স— এমন ঘোষণার পর ব্রিটিশ প্রধানমন্ত্রীর ওপর চাপ তৈরি করছে চিঠিটি।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন এবং জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জের সঙ্গে জরুরি ফোনালাপের পর স্টারমার জানান, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া হলেও, সেটি হবে একটি বৃহত্তর পরিকল্পনার অংশ। যাতে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের বিষয়টি নিশ্চিত হয়।

আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬
স্থগিত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
  • ০৩ অক্টোবর ২০২৬
টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬
৮ হাজার এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারিসহ নানা ফিচার নিয়ে বাজারে …
  • ০৩ অক্টোবর ২০২৬