নটরডেম ক্যাথেড্রালে আগুনের ঘটনায় বাবা-মেয়ের খোঁজে নেট দুনিয়া

১৮ এপ্রিল ২০১৯, ০১:৪৭ PM
সামাজিক যোগাযোগমাধ্যমে এই ছবিটিই ভাইরাল হয়েছে

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ছবিটিই ভাইরাল হয়েছে © সংগৃহীত

বাবার হাত ধরে দুলছে খুদে মেয়েটা। পা দু’টো তার শূন্যে। দু’জনের মুখ ভরা হাসি। ওঁরা দাঁড়িয়ে প্যারিসের নটরডেম ক্যাথেড্রালের সামনে। এমন একটি ছবি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। ছবি তুলেছেন ব্রুক উইনসর নামে এক পর্যটক।

ওই পর্যটকের দাবি, আগুন লাগার ঘণ্টাখানেক আগে তিনি ছবিটা তুলেছিলেন। বাবা-মেয়ের খোঁজ এখনও তিনি পাননি। তাঁদের খুঁজে বার করার জন্য টুইটারে ছবিটা পোস্ট করেন ব্রুক। সঙ্গে লিখে দেন, ‘টুইটার তুমি যদি ম্যাজিক জানো, ওদের খুঁজে বার করো।’ ইতিমধ্যেই ৬৬ হাজার বারের অধিক শেয়ার হয়েছে সেটি। 

ফ্রান্সের প্যারিসে সুপরিচিত স্থাপত্য নটরডাম ক্যাথেড্রাল আগুনে পুড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসে পড়েছে এর উঁচু সূচালো টাওয়ার এবং ছাদ। খ্রিস্টীয় ১২ শতকে তৈরি করা হয়েছিল এই ভবনটি। চমৎকার স্থাপত্য নকশার জন্য এটি পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয় একটি গন্তব্য। খবর আনন্দবাজার।

এক বন্ধুর সঙ্গে আমেরিকার মিশিগান থেকে প্যারিসে এসেছিলেন ব্রুক। তিনি বলেছেন, ‘ওরা  বাবা-মেয়েই কি না, আমি অবশ্য নিশ্চিত নই! কিন্তু ওদের দু’জনের ওই মুহূর্তটা এত উজ্জ্বল, ও সব জিজ্ঞাসা করে সেটা নষ্ট করতে চাইনি।’ ব্রুকের মন্তব্য, ‘ওই ভদ্রলোকের জায়গায় থাকলে স্মৃতিটা বাঁচিয়ে রাখতে চাইতাম। আশা করি উনিও আমার মতোই ভাববেন।’

গত সোমবার সন্ধ্যা নাগাদ আগুন লাগে নটরডেম ক্যাথেড্রালে। সে সময়ে ক্যাথেড্রালের আশপাশে ভিড় করেছিলেন অসংখ্য মানুষ। সেই ভিড়ে ছিলেন ব্রুকও। তিনি বলেছেন, ‘স্তব্ধ হয়ে রুদ্ধশ্বাস অবস্থায় বাকি প্যারিসের সঙ্গে দেখছিলাম সেই ভয়াবহ মুহূর্তটা।’

এর মধ্যে ব্রুকের এই ছবিকে ‘ঐতিহাসিক’ বলছেন অনেকে। কেউ বলছেন, ‘এটা একটা বিশেষ মুহূর্ত।’ ওই ছবি দেখে থিওডেরা ওয়েট নামে এক ব্যবহারকারী লিখেছেন, ‘কী ভাল লাগছে ছবিতে সব কিছু ঠিকঠাক দেখতে! সূর্যের আলোয় সব কেমন শান্ত আর নিরাপদ।’

ট্যাগ: ভিন্নতর
স্বাক্ষর জালিয়াতি করে কর্মচারী নিয়োগ, এমপিওভুক্ত প্রতিষ্ঠান…
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়ামাল-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অরের জন্য চমকপ্রদ এক তারকাক…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিমান বাহিনীর কৃতি কর্মকর্তাদের মাঝে ওসমানী স্বর্ণপদক প্রদান
  • ০৮ অক্টোবর ২০২৬
এমপিও শিক্ষকদের বদলি: যে কারণে ক্ষোভ ঝাড়লেন বিএনপি মহাসচিব
  • ০৮ অক্টোবর ২০২৬
পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার
  • ০৮ অক্টোবর ২০২৬
অস্ট্রেলিয়ার শিক্ষাজীবন শুরু করতে না করতেই চলে গেলেন ঢাবি …
  • ০৮ অক্টোবর ২০২৬