পর্ণ ছবির কালেকশন নষ্ট করায় মা-বাবার বিরুদ্ধে মামলা!

১৬ এপ্রিল ২০১৯, ০২:০৪ PM

© প্রতীকী

সাড়ে ৭২ লাখ টাকা ক্ষতিপূরণের দাবিতে মা-বাবার বিরুদ্ধে মামলা করেছে ছেলে। অভিভাবকের অপরাধ তারা ছেলের কালেকশন করা সব পর্ণ ছবি নষ্ট করেছেন। এমনই সংবাদ প্রকাশ করেছে এনবিসি নিউজ।

জানা যায়, ওই দম্পতির ছেলের (৪০) একটি পর্ণ ছবির কালেকশন ছিল। তারা বিষয়টি জানার পর সে কালেকশন নষ্ট করে দেয়। এতেই ছেলের ক্ষোভ হয়। তাই ৮৬ হাজার ৮২২ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৭৩ লাখ ২৬ হাজার) ক্ষতিপূরণ দাবি করে আদালতে মামলা দায়ের করে মা-বাবার বিরুদ্ধে।

শুক্রবার ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে। তবে এ ঘটনায় ওই ছেলে ও তার বাবা-মায়ের নাম প্রকাশ করা হয়নি।

প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৬ সালে বিবাহ বিচ্ছেদের পর মা-বাবার সঙ্গে থাকতে এসেছিলেন ওই ব্যক্তি। ১০ মাস পর নিজের অন্য আস্তানায় চলে যান তিনি। তার বিভিন্ন ব্যবহারের জিনিস যখন নতুন ঠিকানায় পৌঁছায় তিনি দেখেন তার সাধের পর্ণ ছবির কালেকশন এসে পৌঁছায়নি। ছোটখাটো নয় সেই কালেকশন। ১২টি বাক্স ভর্তি ছিল পর্ণ ছবির ডিভিডি। এতেই চটে যায় ছেলে। বাবা-মার বিরুদ্ধে ফৌজদারি মামলা করার কথা ভাবেন তিনি। তবে তার আইনজীবী তাতে রাজি হননি। পরে তিনি মামলাটি করেন।

স্বাক্ষর জালিয়াতি করে কর্মচারী নিয়োগ, এমপিওভুক্ত প্রতিষ্ঠান…
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়ামাল-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অরের জন্য চমকপ্রদ এক তারকাক…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিমান বাহিনীর কৃতি কর্মকর্তাদের মাঝে ওসমানী স্বর্ণপদক প্রদান
  • ০৮ অক্টোবর ২০২৬
এমপিও শিক্ষকদের বদলি: যে কারণে ক্ষোভ ঝাড়লেন বিএনপি মহাসচিব
  • ০৮ অক্টোবর ২০২৬
পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার
  • ০৮ অক্টোবর ২০২৬
অস্ট্রেলিয়ার শিক্ষাজীবন শুরু করতে না করতেই চলে গেলেন ঢাবি …
  • ০৮ অক্টোবর ২০২৬