ইসরায়েলি হামলায় আরও ৪৮ ফিলিস্তিনির মৃত্যু

১২ আগস্ট ২০২৫, ০৮:৪৫ AM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৮:২১ PM
ইসরায়েলি হামলায় আরও ৪৮ ফিলিস্তিনির মৃত্যু

ইসরায়েলি হামলায় আরও ৪৮ ফিলিস্তিনির মৃত্যু © সংগৃহীত

দখলদার ইসরায়েলি বাহিনীর একাধিক বিমান হামলায় যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় আরও অন্তত ৪৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ শিশু এবং অন্তত ৫ জন অনাহারে প্রাণ হারিয়েছেন। সোমবার (১১ আগস্ট) আনাদোলু সংবাদ সংস্থাকে জানিয়েছে চিকিৎসা সূত্র।

চিকিৎসকরা জানান, দক্ষিণ গাজার খান ইউনুসে এক ফিলিস্তিনি পরিবারের বাড়িতে ইসরায়েলি যুদ্ধবিমান হামলায় পরিবারের সাতজন সদস্য নিহত হন। এছাড়া একই এলাকায় ত্রাণের জন্য অপেক্ষমাণ লোকজনের ওপর গুলি চালিয়ে দুই ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি বাহিনী।

মধ্য গাজায় হামলায় এক শিশুর মরদেহ আল-আউদা হাসপাতালে নেওয়া হয়। একই ঘটনায় আরও চারজন আহত হন। গাজা সিটিতে বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে বিমান হামলায় একই পরিবারের তিনজন নিহত হন।

অন্যদিকে, গাজা সিটির দক্ষিণ-পূর্ব জেইতুন এলাকায় হামলায় নয় ফিলিস্তিনি নিহত হন, যাদের মধ্যে আটজন শিশু।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের সূচিতে পরিবর্তন
  • ১১ অক্টোবর ২০২৬
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিল…
  • ১১ অক্টোবর ২০২৬
‘সাপ্লিমেন্টারি এক্সাম’ দেওয়ার সুযোগ পাচ্ছে এসএসসি ফেল করা …
  • ১১ অক্টোবর ২০২৬
ব্যবসার জন্য ‍স্ত্রীর কাছ থেকে টাকা নেওয়া যৌতুক নয়: হাইকোর্ট
  • ১১ অক্টোবর ২০২৬
বিএনপি-জামায়াত আমলে লাফিয়ে বাড়ে আলিয়া মাদ্রাসা, কমেছে আওয়াম…
  • ১১ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে রাতেও প্রাথমিক অধিদপ্তরের সামনে অনশন করব…
  • ১১ অক্টোবর ২০২৬