কিশোরীকে ধর্ষণের দায়ে বাংলাদেশির ২২ বছরের জেল

১৫ এপ্রিল ২০১৯, ১২:৫৪ PM

© সংগৃহীত

১২ বছরের কিশোরীকে ধর্ষণের দায়ে বাংলাদেশি এক নাগরিককে ২২ বছরের কারাদণ্ড দিয়েছেন সিঙ্গাপুরেরে একটি আদালত। সঙ্গে ১৮টি বেত্রাঘাতেরও আদেশ দেন আদালত।

দণ্ডিত ওই বাংলাদেশি নাগরিকের নাম রতন চন্দ্র দাস (৪১)। সে সিঙ্গাপুরে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।

ধর্ষক রতন কিশোরীকে তিন দফায় ধর্ষণের অভিযোগের কথা স্বীকার করার পর শুক্রবার এ রায় দেন আদালত। এমনই সংবাদ প্রকাশ করেছে দ্য স্ট্রেইটস টাইমস ও ইয়াহু নিউজ।

জানা যায়, ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিল সময়ের মধ্যে এসব অপরাধ সংঘটিত হয়। রতনের সঙ্গে একদিন ভিডিও কলে কথা বলছিল ওই কিশোরী। এসময় কিশোরীর মায়ের সন্দেহ হয়। মেয়ের হাত থেকে মোবাইল ফোন নিয়ে ম্যাসেজ ইনবক্স চেক করেন। আর তারপরই ধরা পড়ে ঘটনা।

সিঙ্গাপুরের হাইকোর্টের শুনানিতে বলা হয়েছে, ২০১৭ সালের ৫ ফেব্রুয়ারি ওই কিশোরী তার আত্মীয়দের সঙ্গে ট্রেনে ভ্রমণ করছিল। ওই একই ট্রেনে ছিল রতন। এ সময় কিশোরীর দিকে চোখ পড়ে রতনের। তাদেরকে অনুসরণ করতে থাকে সে। এক পর্যায়ে রতন ওই কিশোরীকে তার দুটি ফোন নম্বর দিয়ে ফোন করতে বলে। একই দিনে কিশোরী তাকে ফোন করে। রতন তখন তাকে জানায় তার বয়স ২৫ বছর। কিশোরী জানায় তার বয়স ১২ বছর। এরপর তাদের যোগাযোগ অব্যাহত থাকে। রতন যৌন অসংলগ্ন কথাবার্তা পোস্ট করতে থাকে তাকে। এসব উঠে আসে চ্যাটিংয়ে।

সাক্ষাতের দু’সপ্তাহ পরেই রতন ওই কিশোরীকে নগ্ন ছবি পাঠাতে থাকে। এমন কি তার গোপনাঙ্গের ছবিও পাঠায়। অনুরোধ করে ওই বালিকাকে একই কাজ করতে। প্রথম প্রথম প্রেমে বেপরোয়া হয়ে পড়ে ওই কিশোরী। ফলে সেও রতনকে যৌন উত্তেজনা সৃষ্টিকারী সব ছবি পাঠাতে থাকে। সম্পর্কের এত ঘনিষ্ঠতায় রতন তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে চায়। এতে কমপক্ষে ৫ বার সম্মতি দেয় ওই কিশোরী। ফলে তিন বার সে ওই কিশোরীকে নিয়ে যায় লোয়ার পিয়ার্স রিজাভয়ের পার্কে। এ ছাড়া অং মো কিও টাউন গার্ডেন ইস্ট এবং এইচডিবির ডেকেও তারা যৌন সম্পর্কে লিপ্ত হয়।

২৩ এপ্রিল ওই কিশোরীর মার সন্দেহ হয়। তিনি মেয়ের মোবাইলে বিপুল পরিমাণ এসএমএস দেখে বিস্মিত হন। বিষয়টি তিনি স্বামী ও তারই সতীনকে জানান। পরের দিন তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। তা থেকে উদ্ধার করা হয় রগরগে যৌন উত্তেজনা সৃষ্টিকারী কথাবার্তা। তারা বালিকাকে সঙ্গে নিয়ে ২৫ এপ্রিল যান পুলিশে রিপোর্ট করতে। আর তার পর দিন গ্রেফতার করা হয় রতনকে।

ট্যাগ: ধর্ষণ
৪৮তম বিশেষ বিসিএসে ৩২৬৩ চিকিৎসকের যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জেলা সভাপতিসহ নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কারিগরি ও মাদ্রাসার এমপিও নীতিমালার ওপর মতামত দিল অর্থ বিভাগ
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রতিষ্ঠা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১২০০ শিক্ষার্থীকে হিজাব দিল ডাকসু
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬