আকাশে উড়ল বিশ্বের সবচেয়ে বড় উড়োজাহাজ

১৫ এপ্রিল ২০১৯, ১১:২২ AM

© বিবিসি

প্রথমবারের মতো আকাশে উড়েছে বিশ্বের সবচেয়ে বড় উড়োজাহাজ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্ণিয়ার মোহাভি মরুভূমি থেকে এটি প্রথমবারের মত সফলভাবে উড্ডয়ন করে। মাইক্রোসফটের অন্যতম প্রতিষ্ঠাতা প্রয়াত পল অ্যালেনের কোম্পানি স্ট্রাটোলঞ্চ এই উড়োজাহাজটি তৈরি করেছে। তবে এটি যাত্রীবাহী উড়োজাহাজ নয়।

সাদা এই উড়োজাহাজটির দুই ডানার দৈর্ঘ্য একটি আমেরিকান ফুটবল মাঠের সমান। দুই ফিউজেলাজের বিমানটি চলে ছয়টি ইঞ্জিনের শক্তিতে। এটির নাম রাখা হয়েছে ‘রক’। শনিবার সকালে এটি মোহাভি মরুভূমির একটি বিমান ঘাঁটি থেকে আকাশে উড়ে। দু ঘন্টার ফ্লাইট শেষে এটি আবার বিমান ঘাঁটিতে ফিরে আসে। খবর: বিবিসি।

এই উড়োজাহাজটি তৈরি করা হয়েছে পৃথিবীর কক্ষপথে স্যাটেলাইট উৎক্ষেপনের জন্য। এখন স্যাটেলাইট বসানো হয় রকেট দিয়ে উৎক্ষেপনের মাধ্যমে। কিন্তু স্ট্রাটোলঞ্চের পরিকল্পনা হচ্ছে, এই বিশাল উড়োজাহাজে করে স্যাটেলাইটকে প্রায় দশ কিলোমিটার উঁচুতে তুলে তারপর পৃথিবীর কক্ষপথে ছেড়ে দেয়া হবে। এর ফলে স্যাটেলাইট উৎক্ষেপনের খরচ অনেক কমে আসবে বলে মনে করা হচ্ছে।

শনিবারের পরীক্ষামূলক ফ্লাইটে উড়োজাহাজটির গতি ছিল ঘন্টায় সর্বোচ্চ ১৮৯ মাইল এবং এটি ১৭ হাজার ফুট উচ্চতায় পৌঁছায়। ২০২০ সাল নাগাদ স্ট্রাটোলঞ্চ এই উড়োজাহাজ ব্যবহার করে স্যাটেলাইট উৎক্ষেপন করতে চায়।

উড়োজাহাজটির পাইলট ইভান থমাস জানিয়েছেন, তারা যেরকম ধারণা করেছিলেন, সেভাবেই শেষ হয়েছে প্রথম ফ্লাইটটি। তিনি তার অভিজ্ঞতাকে ‘চমৎকার’ বলে বর্ণনা করেন।

স্ট্রাটোলঞ্চ তাদের এই উড়োজাহাজকে বিশ্বের সবচেয়ে বড় বলে দাবি করছে ডানার বিস্তার হিসেব করে। কিন্তু উড়োজাহাজের নাক থেকে লেজ পর্যন্ত দৈর্ঘ্যের বিবেচনায় এর চেয়ে বড় অনেক উড়োজাহাজ রয়েছে।

স্বাক্ষর জালিয়াতি করে কর্মচারী নিয়োগ, এমপিওভুক্ত প্রতিষ্ঠান…
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়ামাল-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অরের জন্য চমকপ্রদ এক তারকাক…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিমান বাহিনীর কৃতি কর্মকর্তাদের মাঝে ওসমানী স্বর্ণপদক প্রদান
  • ০৮ অক্টোবর ২০২৬
এমপিও শিক্ষকদের বদলি: যে কারণে ক্ষোভ ঝাড়লেন বিএনপি মহাসচিব
  • ০৮ অক্টোবর ২০২৬
পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার
  • ০৮ অক্টোবর ২০২৬
অস্ট্রেলিয়ার শিক্ষাজীবন শুরু করতে না করতেই চলে গেলেন ঢাবি …
  • ০৮ অক্টোবর ২০২৬