৫ দশমিক ৪ মাত্রায় কেঁপে উঠল পাকিস্তান

০২ আগস্ট ২০২৫, ১২:৪৩ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৪:১১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি

আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে উৎপত্তি হওয়া ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তানের বিভিন্ন এলাকা। শুক্রবার (১ আগস্ট) রাতে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৪। সামা টিভির খবরে বলা হয়, তবে ইউরো-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের মতে, দিবাগত রা ২টার কিছু পরে আফগানিস্তানের বাঘলান থেকে ১২১ কিলোমিটার পূর্বে ১২৪ কিলোমিটার গভীরে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদ, পাঞ্জাব এবং খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন অংশে কম্পন অনুভূত হয়েছে।  এছাড়া লাহোর, ইসলামাবাদ, মুরি, সারগোধা, ওয়াহ ক্যান্ট, পাঞ্জাবের কাসুর, কেপির পেশোয়ার, সোয়াত এবং এর আশেপাশের এলাকা, নওশেরা, দির, শাংলা, চরসাদ্দা, মালাকান্দ, মারদান, হরিপুর, হাঙ্গু, বালাকোটেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

তাছাড়া, গিলগিট-বালতিস্তানের ঘিজার এবং আরও অনেক জেলায়ও ভূ-কম্পনটি অনুভূতহয়।  পাকিস্তানের বাইরে, ভারত, ভারত-অধিকৃত কাশ্মীর এবং আফগানিস্তানের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরাও শক্তিশালী ভূমিকম্প অনুভব করেছেন বলে জানিয়েছেন।

আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কুলের মিটিংয়ে বসেই স্ত্রীকে চড়, বিভাগীয় ব্যবস্থার মুখে শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
জবির ১৬ তলা ছাত্রী হলের দুই লিফট বন্ধ, সচল দুটি নিয়েও আতঙ্ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার টাকা, নারী আটক
  • ০৭ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ যুবদলের দুই নেতা গ্রেপ্তার
  • ০৭ অক্টোবর ২০২৬
অপহরণের ১৮ দিন পর টঙ্গী থেকে ৬ বছরের বায়জিদ উদ্ধার
  • ০৭ অক্টোবর ২০২৬