নেপালে অনুষ্ঠিত হয়ে গেল ইয়ুথ কনক্লেভ

০৩ এপ্রিল ২০১৯, ০২:০১ PM

© টিডিসি ফটো

নেপালে অনুষ্ঠিত হয়ে গেল ইয়ুথ কনক্লেভ ২০১৯। দ্বিতীয় নেপাল বাংলাদেশের ইয়ুথ কনক্লেভের আয়োজক যৌথভাবে নেপালের ইয়ুথ ডেভেলপমেন্ট সেন্টার (ওয়াই ডি সি), স্যানিটেশন ইনভাইরনমেন্ট এন্ড এনার্জি এবং বাংলাদেশের ইয়ুথ ফর ডেমোক্রেসি এন্ড ডেভেলপমেন্ট নামক তিনটি সংগঠন।

সম্মেলনে ৮৮ জন বাংলাদেশি তরুণের পাশাপাশি শতাধিক নেপালি তরুণ প্রতিনিধি অংশগ্রহণ করেন। এছাড়াও ভারত, আফগানিস্তান, ভুটান ও শ্রীলংকা থেকে আরো ২৫-৩০ জন তরুণ পর্যবেক্ষক হিসেবে যোগ দেয়। ২০১৭ সালের জুনে কাঠমুণ্ডুতে প্রথম নেপাল-বাংলাদেশ ইয়ুথ কনক্লেভ অনুষ্ঠিত হয়েছিল।

বাংলাদেশের তরুণ প্রতিনিধি দলে আবিষ্কার ফাউন্ডেশনের সহ সভাপতি শরীফ খানের পাশাপাশি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, উদ্যোক্তা, সাংস্কৃতিক সংগঠক ও বিভিন্ন ইয়ুথ ক্লাবের প্রতিনিধিবৃন্দ এতে অংশ নেন।

প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করেন নেপালের এক নম্বর প্রদেশের মুখ্যমন্ত্রী শেরধান রাই। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস। উদ্বোধনী অনুষ্ঠানের পর তিনটি সেশনে মোট সাতটি বিষয়ের উপর সেমিনার অনুষ্ঠিত হয়। গত ২৯ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত এ আয়োজন চলে।

সম্মেলনের আলোচ্য বিষয়গুলো হল- এসডিজি, গুড গভর্নেন্স অ্যান্ড ইয়ুথ টেড, ইনভেস্টমেন্ট এন্ড ট্যুরিজম প্রোমোশন ইয়ুথ পার্টিসিপেশন, এমপাওয়ারমেন্ট অ্যান্ড পলিসি অ্যারেঞ্জমেন্ট, এন্টারপ্রিনিউয়ারশিপ, ক্লাইমেট চেঞ্জ এন্ড ন্যাচারাল ডিজাস্টার ম্যানেজমেন্ট, মাইগ্রেশন এন্ড হিউম্যান টাফিকিং ফিনান্সিয়াল এক্সেস অব ইয়ুথ এন্ড কো অপারেটিভ।

সম্মেলনের শেষ দিনের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়। সমাপনী অনুষ্ঠানে নেপাল ন্যাশনাল ইয়ুথ কাউন্সিলের ভাইস চেয়ারম্যান মাধব ধুঙ্গেল প্রধান অতিথি এবং ইটাহারি মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র শিব ধাকাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ট্যাগ: তারুণ্য
হামের উপসর্গ নিয়ে ঝরল আরও ১০ শিশুর প্রাণ
  • ০৮ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা এনস…
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাজ্যের বিসিআইয়ের সদস্য পদ পেল বাংলাদেশ ব্যাংক
  • ০৮ এপ্রিল ২০২৬
ছাত্রীদের ফুটবল খেলার ভিডিও ধারণ নিয়ে বিএনপি নেতার ছেলের তু…
  • ০৮ এপ্রিল ২০২৬
কোনদিন অনলাইন ক্লাস, কোনদিন অফলাইন—পরিকল্পনা জানালেন শিক্ষা…
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বৈশাখী ভাতার ১৮১ কোটি টাকা ছাড়, পাবেন যেদিন
  • ০৮ এপ্রিল ২০২৬
close