ইরানকে পরমাণু অস্ত্র তৈরির সুযোগ দেওয়া যাবে না—ন্যাটোর স্পষ্ট বার্তা

২৩ জুন ২০২৫, ১০:১০ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৪:০৩ PM
ন্যাটো মহাসচিব মার্ক রুট

ন্যাটো মহাসচিব মার্ক রুট © সংগৃহীত

ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে—এ বিষয়ে একমত হয়েছে ন্যাটো জোট, জানিয়েছেন সংগঠনের মহাসচিব মার্ক রুট। সোমবার (২৩ জুন) হেগে অনুষ্ঠিত সামিটের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। খবর বিবিসি বাংলার।

মার্ক রুট বলেন, “ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ন্যাটোর অবস্থান স্পষ্ট—ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। জোটের সদস্যরা এই বিষয়ে দীর্ঘদিন ধরেই ঐকমত্যে রয়েছেন।”

তিনি আরও বলেন, “পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (NPT) অনুযায়ী, ইরানকে তার আন্তর্জাতিক বাধ্যবাধকতা পূরণ করতে হবে। এ নিয়ে মিত্ররা বারবার তেহরানকে আহ্বান জানিয়ে আসছে।”

ইউক্রেন যুদ্ধে ইরানের ভূমিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ন্যাটো মহাসচিব। তিনি বলেন, “রাশিয়ার আগ্রাসনে ইরান গুরুতরভাবে জড়িত। তারা এমন ড্রোন সরবরাহ করেছে, যেগুলো ইউক্রেনের বেসামরিক নাগরিকদের ওপর হামলায় ব্যবহৃত হচ্ছে।”

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬